অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বেড়েছে : যুদ্ধ ও কূটনীতিতে নতুন অনিশ্চয়তা

ছবি : সংগৃহীত

সংস্কার ৮ জুলাই ২০২৬ বুধবার: সমঝোতা বাতিলের ঘোষণা ট্রাম্পের: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারক (এমওইউ) আর কার্যকর নয় বলে ঘোষণা দিয়েছেন। তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে ন্যাটো মহাসচিব মার্ক রুটের পাশে সাংবাদিকদের তিনি বলেন, ইরানের সঙ্গে করা সমঝোতার সময় শেষ হয়েছে। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানে শক্তিশালী সামরিক হামলা চালিয়েছে এবং ওয়াশিংটনের প্রধান লক্ষ্য হলো তেহরানকে পরমাণু সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা। তিনি ইরানকে অবিশ্বাসযোগ্য উল্লেখ করে সতর্ক করেন, যুক্তরাষ্ট্রের ওপর হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। একই সঙ্গে ন্যাটোর সদস্যদের পর্যাপ্ত সমর্থন না পাওয়ার অভিযোগ এবং স্পেনকে ভালো মিত্র নয় আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে বাণিজ্যিক পদক্ষেপের ইঙ্গিত দেন। হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলার পর যুক্তরাষ্ট্রের হামলা ও ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, সমঝোতা ভেঙে গেলে মধ্যপ্রাচ্য, বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক কূটনীতিতে বড় প্রভাব পড়তে পারে।

খামেনির দাফনের সময় ৮০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের: ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন চলাকালে দেশটির ৮০টি সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের ভাষ্য অনুযায়ী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতার পাশাপাশি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টির বেশি ছোট নৌযান ধ্বংস করা হয়েছে। সেন্টকম জানায়, হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে এবং বাণিজ্যিক জাহাজে হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলা হয়েছে। তবে আল জাজিরার তথ্য অনুযায়ী, এ অভিযোগে ইরান এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি কেশম ও খার্গ দ্বীপ এলাকায় বিস্ফোরণের খবর দিলেও ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য দেয়নি। বিশ্লেষকদের মতে, এ হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

ইরানের স্কুলে হামলা নিয়ে সিএনএনের বিস্ফোরক প্রতিবেদন: ইরানের মিনাব শহরের শাজারেহ তাইয়্যেবা প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলায় ১৬৮ শিশু ও ১৪ শিক্ষকসহ প্রায় ২০০ জন নিহত হওয়ার ঘটনায় গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে। সিএনএনের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডাররা আধুনিক ডেটাবেজের সতর্কবার্তা উপেক্ষা করে প্রায় ১০ বছর পুরোনো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলার অনুমোদন দেন। হামলার লক্ষ্য ছিল স্কুলসংলগ্ন আইআরজিসির একটি ঘাঁটি। তবে ২০১৬ সালের পর স্যাটেলাইট চিত্রে দেখা যায়, স্কুলটি সামরিক স্থাপনা থেকে পৃথক করা হয়েছিল এবং আলাদা প্রবেশপথও তৈরি হয়েছিল। পেন্টাগনের মার্সমিডব ডেটাবেজে হামলার আগে তথ্য পুনরায় যাচাইয়ের সতর্কবার্তা থাকলেও তা উপেক্ষা করা হয়। এ ঘটনার পর ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বেসামরিক ক্ষয়ক্ষতি হ্রাস ইউনিটের কর্মী সংখ্যা ১০ থেকে কমিয়ে ১ জনে নামিয়ে আনায় সমালোচনা বেড়েছে। যদিও হোয়াইট হাউস জানিয়েছে, তদন্ত চলমান এবং যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করে না। তবে তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।

হরমুজে বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের: হরমুজ প্রণালি অঞ্চলে একাধিক বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি নিউজ জানায়, কেশম দ্বীপে ছয়টি, সিরিক শহরে সাতটি এবং বন্দর আব্বাস এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে হওয়া সমঝোতা যুক্তরাষ্ট্র বারবার লঙ্ঘন করেছে এবং দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় তেহরান প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। এর আগে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর দেওয়া সাময়িক নিষেধাজ্ঞার ছাড় বাতিল করে। ব্রিটিশ সংস্থা ইউকেএমটিও জানায়, ওমানের কাছাকাছি এলাকায় একটি ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাত করলে আগুন ধরে যায় এবং পরে আরও দুটি জাহাজে হামলা হয়, যার অন্তত একটিতে ড্রোন ব্যবহারের তথ্য পাওয়া গেছে। ইরান বরাবরই হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের ওপর মাশুল আরোপের পক্ষে অবস্থান নিয়ে আসছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

ইন্টারপোলের অভিযানে ৫৯ দেশে এক হাজারের বেশি গ্রেপ্তার

বিশ্বজুড়ে মানবপাচার চক্রের বিরুদ্ধে ইন্টারপোলের নেতৃত্বে পরিচালিত সমন্বিত অভিযান ‘অপারেশন গ্লোবাল চেইন’-এ ৫৯টি দেশ থেকে এক হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মানবপাচারের শিকার বা সম্ভাব্য ভুক্তভোগী ২ হাজার ৭০ জনকে শনাক্ত করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী। ইন্টারপোল জানায়, গত ৮ থেকে ১২

ন্যাটো সম্মেলন ও ট্রাম্পের তৎপরতা : ইসরায়েল নীতিতে বিতর্ক

তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের ন্যাটো সম্মেলনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ আঙ্কারায় পৌঁছানোর কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পরদিন তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈ

মুয়াজ্জিন বিল নিয়ে ইসরায়েলের সমালোচনায় ওআইসি

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রাথমিক রিডিংয়ে পাস হওয়া বিতর্কিত মুয়াজ্জিন বিল-এর তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটি এই প্রস্তাবিত আইনকে বৈষম্যমূলক, বর্ণবাদী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। সৌদি আরবের জেদ্দায় ওআইসির

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা ২০ লাখ ছাড়াল

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চার বছরের বেশি সময় ধরে চলতে চলতে নতুন এক ভয়াবহ মাইলফলকে পৌঁছেছে। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) প্রকাশিত এক সমীক্ষা অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের মিলিয়ে ২০ লাখের বেশি সেনা নিহত বা