অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা ২০ লাখ ছাড়াল

ছবি : সংগৃহীত

সংস্কার ৩ জুলাই ২০২৬ শুক্রবার: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চার বছরের বেশি সময় ধরে চলতে চলতে নতুন এক ভয়াবহ মাইলফলকে পৌঁছেছে। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) প্রকাশিত এক সমীক্ষা অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের মিলিয়ে ২০ লাখের বেশি সেনা নিহত বা আহত হয়েছেন। এর মধ্যে রাশিয়ার প্রায় ১৪ লাখ সেনা হতাহত হয়েছেন, যার মধ্যে প্রায় সাড়ে চার লাখ নিহত। অন্যদিকে ইউক্রেনের হতাহতের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার থেকে ৬ লাখ ২৫ হাজারের মধ্যে, যার মধ্যে নিহত হয়েছেন আনুমানিক ১ লাখ ২৫ হাজার থেকে দেড় লাখ সেনা। যুদ্ধের এখনো কোনো স্পষ্ট সমাপ্তির লক্ষণ দেখা যাচ্ছে না।

বিশ্লেষকদের মতে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা পায়, যখন ইলন মাস্ক রুশ বাহিনীর জন্য স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারে বাধা দেন। এর ফলে কিছু সময়ের জন্য রাশিয়ার ড্রোন অভিযান কমে যায় এবং ইউক্রেনীয় বাহিনীর কৌশলগত চলাচল সহজ হয়। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির পরও রুশ বাহিনী ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রে অগ্রগতি ধরে রেখেছে।

গবেষণায় বলা হয়েছে, রাশিয়ার সেনাসংখ্যা ইউক্রেনের তুলনায় প্রায় তিনগুণ এবং দেশটির বৃহৎ জনসংখ্যার কারণে যুদ্ধক্ষেত্রের ক্ষতি তুলনামূলক সহজে পূরণ করা সম্ভব হচ্ছে। ইউক্রেনের মোট হতাহতের সংখ্যা কম হলেও, তা তাদের ছোট সামরিক বাহিনীর বড় একটি অংশকে প্রভাবিত করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ ও ২০২৫ সালে ইউক্রেন কুর্স্ক অঞ্চলের কিছু অংশ দখল করার পর সেটি পুনরুদ্ধারে রাশিয়াকে সহায়তা দিতে উত্তর কোরিয়া ১০ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে।

এদিকে এই সমীক্ষা প্রকাশের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধটি নিয়ে তুলনামূলক অনাগ্রহের ইঙ্গিত দিয়েছেন। গত মাসে ফ্রান্সে এক শীর্ষ সম্মেলনে তিনি বলেন, একসময় ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ শেষ করার কথা বললেও এখন এটি তার প্রধান অগ্রাধিকার নয়। ট্রাম্পের ভাষ্য, ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করা ছাড়া এই যুদ্ধের সঙ্গে যুক্তরাষ্ট্রের তেমন সম্পর্ক নেই। তার এ মন্তব্য ইউরোপের নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রতিশ্রুতি নিয়ে মিত্র দেশগুলোর মধ্যে নতুন করে আলোচনা ও উদ্বেগ সৃষ্টি করেছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মুয়াজ্জিন বিল নিয়ে ইসরায়েলের সমালোচনায় ওআইসি

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রাথমিক রিডিংয়ে পাস হওয়া বিতর্কিত মুয়াজ্জিন বিল-এর তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটি এই প্রস্তাবিত আইনকে বৈষম্যমূলক, বর্ণবাদী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। সৌদি আরবের জেদ্দায় ওআইসির

গরু জবাই নিষেধাজ্ঞার রায় বাতিলে সুপ্রিম কোর্টে তামিলনাড়ু সরকার

মাদ্রাজ হাইকোর্টের গরু জবাই নিষেধাজ্ঞার আদেশকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছে তামিলনাড়ু সরকার। রাজ্য সরকারের দাবি, হাইকোর্টের নির্দেশ বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং আদালত আইনগত সীমা অতিক্রম করেছে। সরকারের বক্তব্য অনুযায়ী, তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন, ১৯৫৮-এর ৪ নম্বর ধারা

জেরুজালেমে স্থায়ী মার্কিন দূতাবাস নির্মাণে চুক্তি : নতুন করে বিতর্ক

জেরুজালেমে স্থায়ী মার্কিন দূতাবাস নির্মাণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই পদক্ষেপটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭ সালের ডিসেম্বরে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া এবং তেল আবিব থেকে মার্কিন কূটনৈতিক মিশন স্থানান্তরের সিদ্ধান্তের ধারাবাহিকত

তিব্বত মালভূমিতে বৈদ্যুতিক রকেট উৎক্ষেপণ প্রযুক্তি চীনের

বিশ্বের বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণ বাজারে বর্তমানে ইলন মাস্কের পুনর্ব্যবহারযোগ্য রাসায়নিক রকেটের প্রাধান্য থাকলেও, চীন সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তির দিকে এগোচ্ছে। ‘পৃথিবীর ছাদ’ নামে পরিচিত তিব্বত মালভূমির কাছাকাছি একটি শহরে গবেষকরা এমন একটি তড়িৎচৌম্বক বা বৈদ্যুতিক উৎক্ষেপণ প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যা রাসায়নিক