অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বিশ্বকাপের শেষ আটে সুইজারল্যান্ড আর্জেন্টিনা স্পেন ও বেলজিয়াম

ছবি : সংগৃহীত

সংস্কার ৮ জুলাই ২০২৬ বুধবার: রুদ্ধশ্বাস টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে পারেনি। প্রথমার্ধে কলম্বিয়া এবং দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ড কয়েকটি ভালো সুযোগ পেলেও গ্রেগর কোবেল ও কামিলো ভার্গাসের দৃঢ়তায় ম্যাচ গোলশূন্য থাকে। টাইব্রেকারে কুইন্তেরোর গোলে এগিয়ে যায় কলম্বিয়া, জবাব দেন গ্রানিত জাকা। পরে দাভিনসন সানচেসের শট ক্রসবারে লাগে, জেকি আমদুনি গোল করেন, আকাঞ্জির মিসে সমতায় ফেরার সুযোগ পেলেও কুচো হার্নান্দেসের শট ঠেকিয়ে দেন কোবেল। লুইস দিয়াজ গোল করলেও শেষ শটে রুবেন ভার্গাস গোল করে সুইজারল্যান্ডের ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করেন। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শুরুতে ইয়াসির ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিশর। এরপর লিওনেল মেসি পেনাল্টি মিস করেন, যা ছিল চলতি বিশ্বকাপে তার টানা দ্বিতীয় পেনাল্টি ব্যর্থতা। দ্বিতীয়ার্ধে ভিএআরে মুস্তাফা জিকোর একটি গোল বাতিল হলেও ৬৭ মিনিটে তিনি আবার গোল করে ব্যবধান ২-০ করেন। তবে ৭৯ মিনিটে মেসির ক্রস থেকে ক্রিশ্চিয়ান রোমেরো এবং ৮৩ মিনিটে মেসির গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের ক্রসে এনজো ফার্নান্দেজের হেডে জয়সূচক গোল করে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে শেষ আটে জায়গা নিশ্চিত করে লিওনেল মেসির দল।

ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ডালাসে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও দুর্দান্ত গোলরক্ষণের কারণে দীর্ঘ সময় গোলশূন্য ছিল ম্যাচ। স্পেনের একাধিক আক্রমণ ঠেকিয়ে দেন ডিয়েগো কস্তা, আর পর্তুগালের সুযোগ নষ্ট করেন উনাই সিমন। দ্বিতীয়ার্ধে কোচ রোবের্তো মার্তিনেজ একাধিক পরিবর্তন আনলেও শেষ রক্ষা হয়নি। যোগ করা সময়ের প্রথম মিনিটে বদলি মিডফিল্ডার মিকেল মেরিনো নিচু শটে জয়সূচক গোল করেন। শেষ মুহূর্তে বার্নার্দো সিলভার হেড অল্পের জন্য বাইরে চলে গেলে ১-০ ব্যবধানে জয় নিয়ে শেষ আট নিশ্চিত করে স্পেন। এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপে রোনালদোর অধ্যায়েরও সমাপ্তি ঘটে।

চার্লস ডি কেটেলারের জোড়া গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচের আগে ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বিতর্ক তৈরি হলেও বেলজিয়াম মাঠে দারুণ ফুটবল উপহার দেয়। কোচ রুডি গার্সিয়া কেভিন ডি ব্রুইনা ও জেরেমি ডোকুকে বেঞ্চে রেখেও সফল হন। নবম মিনিটে ডি কেটেলারের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। ৩১ মিনিটে টিলম্যানের ফ্রি-কিকে সমতা ফেরায় যুক্তরাষ্ট্র, কিন্তু দুই মিনিট পরই আবার গোল করে দলকে এগিয়ে দেন ডি কেটেলারে। দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্র আক্রমণ বাড়ালেও ৫৭ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে হান্স ভানাকেন তৃতীয় গোল করেন। পরে চোটে মাঠ ছাড়েন ক্রিশ্চিয়ান পুলিসিচ। যোগ করা সময়ে ক্রিস রিচার্ডসের ভুল পাস থেকে রোমেলু লুকাকু চতুর্থ গোল করে বেলজিয়ামের বড় জয় নিশ্চিত করেন। এই জয়ে বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত : প্রকাশ হলো শেষ আটের সূচি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর সব ম্যাচ শেষ হওয়ার পর চূড়ান্ত হয়েছে কোয়ার্টার-ফাইনালের আট দলের লাইনআপ। মঙ্গলবার সুইজারল্যান্ড ও কলম্বিয়ার রোমাঞ্চকর ম্যাচের মধ্য দিয়ে শেষ হয় শেষ ষোলোর লড়াই। শেষ দিনের প্রথম ম্যাচে আর্জেন্টিনা দারুণ প্রত্যাবর্তন করে মিশরকে ৩-২ গোলে হারিয়ে শেষ

শেষ মুহূর্তের নাটকীয়তায় স্পেনের জয় : দাপুটে জয়ে কোয়ার্টারে বেলজিয়াম

স্পেনের বিপক্ষে জমজমাট লড়াই করেও শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। দুই দলই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলরক্ষকদের দুর্দান্ত নৈপুণ্যে দীর্ঘ সময় গোলশূন্য ছিল ম্যাচ। অষ্টম মিনিটে মিকেল ওইয়ারজাবালের শট লক্ষ্যভ্রষ্ট হয়। পরে রোনালদোর শক্তিশালী

ব্রাজিলের বিদায় : বিশ্বকাপকে বিদায় বললেন নেইমার

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একই সঙ্গে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। ব্রাজিলের বিপক্ষে নিজেদের অপরাজিত থাকার রেকর্ডও ধরে রেখেছে দলটি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই বের্গার একটি গোল অফসাইডের কারণে

উনাহির জোড়া গোলে কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

আজ্জেদিন উনাহির জোড়া গোলে কানাডাকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। প্রথমার্ধে দুই দল সমানতালে লড়াই করলেও বিরতির পর দারুণ ফুটবল খেলে বড় জয় তুলে নেয় মরক্কো। ম্যাচের শুরুতে বলের দখল ধরে রেখে খেলতে চাইলেও প্রথম পাঁচ মিনিটের পর খেলার নিয়ন্ত্রণ নেয় কানাডা।