অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত : প্রকাশ হলো শেষ আটের সূচি

ছবি : সংগৃহীত

সংস্কার ৮ জুলাই ২০২৬ বুধবার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর সব ম্যাচ শেষ হওয়ার পর চূড়ান্ত হয়েছে কোয়ার্টার-ফাইনালের আট দলের লাইনআপ। মঙ্গলবার সুইজারল্যান্ড ও কলম্বিয়ার রোমাঞ্চকর ম্যাচের মধ্য দিয়ে শেষ হয় শেষ ষোলোর লড়াই। শেষ দিনের প্রথম ম্যাচে আর্জেন্টিনা দারুণ প্রত্যাবর্তন করে মিশরকে ৩-২ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয়। অন্য ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়ে ৭২ বছর পর কোয়ার্টার-ফাইনালে ওঠে সুইজারল্যান্ড।

এদিকে, শেষ ষোলোর বাধা পেরোতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল। এক দিনের বিরতির পর বৃহস্পতিবার থেকে শুরু হবে কোয়ার্টার-ফাইনালের লড়াই।

বাংলাদেশ সময় অনুযায়ী কোয়ার্টার-ফাইনালের সূচি:

  • ফ্রান্সমরক্কো: বৃহস্পতিবার দিবাগত রাত ২টা
  • স্পেনবেলজিয়াম: শুক্রবার দিবাগত রাত ১টা
  • নরওয়েইংল্যান্ড: শনিবার দিবাগত রাত ৩টা
  • আর্জেন্টিনাসুইজারল্যান্ড: রোববার সকাল ৭টা

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

বিশ্বকাপের শেষ আটে সুইজারল্যান্ড আর্জেন্টিনা স্পেন ও বেলজিয়াম

রুদ্ধশ্বাস টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে পারেনি। প্রথমার্ধে কলম্বিয়া এবং দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ড কয়েকটি ভালো সুযোগ

শেষ মুহূর্তের নাটকীয়তায় স্পেনের জয় : দাপুটে জয়ে কোয়ার্টারে বেলজিয়াম

স্পেনের বিপক্ষে জমজমাট লড়াই করেও শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। দুই দলই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলরক্ষকদের দুর্দান্ত নৈপুণ্যে দীর্ঘ সময় গোলশূন্য ছিল ম্যাচ। অষ্টম মিনিটে মিকেল ওইয়ারজাবালের শট লক্ষ্যভ্রষ্ট হয়। পরে রোনালদোর শক্তিশালী

ব্রাজিলের বিদায় : বিশ্বকাপকে বিদায় বললেন নেইমার

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একই সঙ্গে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। ব্রাজিলের বিপক্ষে নিজেদের অপরাজিত থাকার রেকর্ডও ধরে রেখেছে দলটি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই বের্গার একটি গোল অফসাইডের কারণে

উনাহির জোড়া গোলে কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

আজ্জেদিন উনাহির জোড়া গোলে কানাডাকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। প্রথমার্ধে দুই দল সমানতালে লড়াই করলেও বিরতির পর দারুণ ফুটবল খেলে বড় জয় তুলে নেয় মরক্কো। ম্যাচের শুরুতে বলের দখল ধরে রেখে খেলতে চাইলেও প্রথম পাঁচ মিনিটের পর খেলার নিয়ন্ত্রণ নেয় কানাডা।