আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৮ জুলাই ২০২৬ বুধবার: সংবিধানের পঞ্চদশ সংশোধনী, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ কয়েকটি বিধানকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ টানা তিন দিনের শুনানি শেষে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত বিষয় সংসদের ওপর ছেড়ে দেওয়ার আবেদন জানান। অন্যদিকে, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন পক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করেন। রিটকারীদের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া দাবি করেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান ও জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে, তাই পুরো সংশোধনী বাতিল করা উচিত। তবে তিনি সংবিধানের ৯৬ ও ১০২ অনুচ্ছেদের সুরক্ষা বজায় রাখার আবেদন জানান। জামায়াতের আইনজীবী শিশির মনিরও মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক ধারাগুলো বাতিল করে বাকি বিষয় সংসদের বিবেচনায় ছেড়ে দেওয়ার আবেদন করেন।
এই মামলার সূত্রপাত হাইকোর্টের ২০২৪ সালের ১৭ ডিসেম্বরের রায় থেকে, যেখানে পৃথক দুটি রিটের শুনানি শেষে পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অসাংবিধানিক ঘোষণা করা হয় এবং গণভোটের বিধান পুনর্বহাল করা হয়। আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসংক্রান্ত ২০ ও ২১ অনুচ্ছেদ, সংবিধানে যুক্ত ৭ক, ৭খ, ৪৪(২) এবং গণভোট বাতিলসংক্রান্ত ৪৭ ধারা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে বাতিল ঘোষণা করেন। তবে পুরো সংশোধনী বাতিল না করে বাকি বিষয়গুলো ভবিষ্যতে জনগণের মতামতের ভিত্তিতে সংসদ সংশোধন করতে পারবে বলে রায়ে উল্লেখ করা হয়। আদালত পর্যবেক্ষণে বলেন, গণতন্ত্র সংবিধানের মৌলিক কাঠামোর অংশ এবং দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত সাম্প্রতিক তিনটি জাতীয় নির্বাচনে জনগণের ইচ্ছার যথাযথ প্রতিফলন ঘটেনি। এই রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পথ তৈরি হলেও কিছু আইনি জটিলতার কারণে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পৃথক আপিল করা হয়। উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনী পাস করে, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ, সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন, শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ হিসেবে স্বীকৃতি এবং নারীদের সংরক্ষিত আসন ৪৫ থেকে ৫০-এ উন্নীত করা হয়েছিল।
সংস্কার/ইএমই
ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্ট দেওয়া রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শুরু হয়েছে। সোমবার ৬ জুলাই ২০২৬ সকাল পৌনে ১০টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে এ শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে
নির্বাচন কমিশন (ইসি) আগামী অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সরকারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় শুরু হলে এক থেকে দেড় মাসের
দীর্ঘ কূটনৈতিক নীরবতা ও ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের প্রথম চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সফরের শেষ দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং