আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৮ জুলাই ২০২৬ বুধবার: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বর্তমানে তদন্ত প্রতিবেদনের খসড়া চূড়ান্ত যাচাই-বাছাই চলছে। সব প্রক্রিয়া শেষ হলে এটি আনুষ্ঠানিকভাবে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া হবে। বুধবার (৮ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, দীর্ঘ সময় ধরে সাক্ষ্য-প্রমাণ, ভিডিওচিত্র, আলোকচিত্র, নথিপত্র এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি পর্যালোচনার পর তদন্ত শেষ হয়েছে। এখন আইনি ও কারিগরি যাচাই শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।
তিনি বলেন, ট্রাইব্যুনালের অবকাশকালীন ছুটি শেষে আগামী ২১ জুলাই বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এর আগেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া গেলে প্রসিকিউশন দ্রুত আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) প্রস্তুত করে ট্রাইব্যুনালে জমা দেওয়ার আশা করছে। মামলায় সম্ভাব্য আসামির সংখ্যা ২৮ থেকে ৩০ জন হতে পারে। তদন্তে যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ মিলেছে, তাদের বিরুদ্ধেই অভিযোগ আনার প্রস্তুতি চলছে। তবে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে সম্ভাব্য আসামিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে না।
চিফ প্রসিকিউটর আরও জানান, তদন্তে সাবেক প্রধানমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সাবেক প্রধান এবং কয়েকজন সাংবাদিকের সংশ্লিষ্টতার তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ ও আইনি পর্যালোচনার ভিত্তিতে তাদের মধ্যে কয়েকজনকে অভিযোগপত্রে আসামি করা হতে পারে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর ট্রাইব্যুনাল অভিযোগপত্র গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। অভিযোগ গঠন হলে সাক্ষ্যগ্রহণসহ মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হবে। দীর্ঘদিন ধরে আলোচিত এই মামলার অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট মহল ও সাধারণ মানুষের আগ্রহ রয়েছে।
সংস্কার/ইএমই
সাভারের তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পূর্বঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ঘটনায় সাভার মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। সোমবার গভীর রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত
দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মজলিসে শূরার অধিবেশনে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। নেতারা বলেন, জাতীয় ঐকমত্য, গণতান্ত্রিক সংস্কার, সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জুলাই সনদের কার্যকর বা
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় শোষণ, লুটপাট করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার প্রতিপা