আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৩ জুলাই ২০২৬ শুক্রবার: ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রাথমিক রিডিংয়ে পাস হওয়া বিতর্কিত মুয়াজ্জিন বিল-এর তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটি এই প্রস্তাবিত আইনকে বৈষম্যমূলক, বর্ণবাদী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।
সৌদি আরবের জেদ্দায় ওআইসির সাধারণ সচিবালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত ‘মুয়াজ্জিন আইন’ একটি ‘আইনি অপরাধ’ এবং এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থী। ওআইসির মতে, আজানের ওপর যেকোনো ধরনের হস্তক্ষেপ ‘নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি’ এবং ‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণা’র লঙ্ঘন, যেখানে বৈষম্য ছাড়াই প্রত্যেক মানুষের নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং ফিলিস্তিনিদের উপস্থিতি সীমিত করা এবং ওই অঞ্চলের আরব ও ইসলামি ঐতিহ্য মুছে ফেলার লক্ষ্যে ইসরায়েলের ধারাবাহিক পদক্ষেপেরই অংশ। ওআইসি এই বিলকে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ইসলামি পবিত্র স্থানগুলোর ওপর সরাসরি আঘাত এবং একটি বিপজ্জনক উসকানি হিসেবে অভিহিত করেছে।
একই সঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের নীতি বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ওআইসি। সংস্থাটি বৈষম্যমূলক এই বিল বাতিল, মুসলমানদের উপাসনার স্বাধীনতা নিশ্চিত এবং পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষার দাবি জানিয়েছে। উল্লেখ্য, ‘মুয়াজ্জিন বিল’ ইসরায়েলের রাজনীতিতে দীর্ঘদিনের বিতর্কিত একটি বিষয়। অতীতে একই ধরনের বিল পাসের চেষ্টা ব্যর্থ হলেও এবার এটি প্রাথমিক ধাপে অনুমোদন পেয়েছে। তবে পূর্ণাঙ্গ আইনে পরিণত হতে নেসেটে আরও কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। এ ছাড়া ইসরায়েলের ভেতরেও অনেকেই এই বিলের বিরোধিতা করে এটিকে দেশটির গণতান্ত্রিক মূল্যবোধ ও ধর্মীয় স্বাধীনতার জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন।
সংস্কার/ইএমই
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চার বছরের বেশি সময় ধরে চলতে চলতে নতুন এক ভয়াবহ মাইলফলকে পৌঁছেছে। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) প্রকাশিত এক সমীক্ষা অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের মিলিয়ে ২০ লাখের বেশি সেনা নিহত বা
মাদ্রাজ হাইকোর্টের গরু জবাই নিষেধাজ্ঞার আদেশকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছে তামিলনাড়ু সরকার। রাজ্য সরকারের দাবি, হাইকোর্টের নির্দেশ বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং আদালত আইনগত সীমা অতিক্রম করেছে। সরকারের বক্তব্য অনুযায়ী, তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন, ১৯৫৮-এর ৪ নম্বর ধারা
জেরুজালেমে স্থায়ী মার্কিন দূতাবাস নির্মাণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই পদক্ষেপটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭ সালের ডিসেম্বরে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া এবং তেল আবিব থেকে মার্কিন কূটনৈতিক মিশন স্থানান্তরের সিদ্ধান্তের ধারাবাহিকত
বিশ্বের বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণ বাজারে বর্তমানে ইলন মাস্কের পুনর্ব্যবহারযোগ্য রাসায়নিক রকেটের প্রাধান্য থাকলেও, চীন সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তির দিকে এগোচ্ছে। ‘পৃথিবীর ছাদ’ নামে পরিচিত তিব্বত মালভূমির কাছাকাছি একটি শহরে গবেষকরা এমন একটি তড়িৎচৌম্বক বা বৈদ্যুতিক উৎক্ষেপণ প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যা রাসায়নিক