অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

জুলাই অভ্যুত্থানের চেতনায় লুটেরাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবি পার্টি

ছবি : সংগৃহীত

সংস্কার ৪ জুলাই ২০২৬ শনিবার: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় শোষণ, লুটপাট করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার প্রতিপাদ্য ছিল, ‘আত্মোপলব্ধি ও আত্মপর্যালোচনায় অভীষ্ট লক্ষ্য অর্জনের দীপ্ত শপথ’। এতে বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা, জুলাই অভ্যুত্থানের সংগঠক ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, শহীদ আরাফাত হোসেনের বড় ভাই হাসান আলী, সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার, নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার এবং সাংবাদিক সালাহউদ্দিন লাভলুসহ অন্যরা।

ড. আসাদুজ্জামান রিপন বলেন, শেখ হাসিনার দেশে ফেরার কোনো রাজনৈতিক বাস্তবতা নেই এবং বিশ্বের কোনো দেশও তাকে গ্রহণে আগ্রহী নয়। তিনি দাবি করেন, গণভবন দখলের ঘটনা জনগণের চূড়ান্ত অনাস্থার বহিঃপ্রকাশ। তার ভাষ্য, রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তন ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশও সেই পথেই এগোচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ফ্যাসিবাদী আমলে দুর্নীতির তদন্ত বাধাগ্রস্ত করতে আপিল বিভাগকে ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি তিনি বলেন, ফ্যাসিবাদের হাতে আর কখনো রাষ্ট্রীয় ক্ষমতা বা অস্ত্র তুলে দেওয়া যাবে না এবং বিরোধী দলীয় নেতা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা হচ্ছে। তিনি জুলাইয়ের চেতনা, স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই অন্যায় ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিজয়ের প্রতীক। গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিলেও সেই জনম্যান্ডেট উপেক্ষিত হচ্ছে। তিনি বিচারহীনতার অবসান, মৌলিক সংস্কার বাস্তবায়ন এবং জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান। মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই সনদের কোনো সংস্কারই বাস্তবায়িত হয়নি। রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব নয় এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে।

সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পতনের ঘটনা নয়, এটি রাষ্ট্র পুনর্গঠন, ন্যায়বিচার ও জনগণের মর্যাদা প্রতিষ্ঠার ঐতিহাসিক অঙ্গীকার। তিনি অভিযোগ করেন, পরাজিত শক্তি পরিকল্পিতভাবে জুলাইকে হেয় করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘জুলাই জুলাই করবো, জুলাই ধারণ করেই মরবো। শেখ হাসিনা আসবে না, দেশের মানুষ হাসবে; বরং শেখ হাসিনা ফাঁসবে, বাংলাদেশ হাসবে।’

শহীদ জননী রোকেয়া বেগম বলেন, সাংবাদিকদের সাহসী ভূমিকা না থাকলে জুলাই আন্দোলন সফল হতো না। তিনি শহীদদের আত্মত্যাগের লক্ষ্য বাস্তবায়নে দ্রুত জুলাই সনদ কার্যকর করার আহ্বান জানান। আখতার হোসেন বলেন, কোটা সংস্কার আন্দোলন জনগণের অংশগ্রহণে গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং জনগণের দেওয়া সংস্কারের ম্যান্ডেট বাস্তবায়ন করতে হবে।

শফিকুল আলম বলেন, গণহত্যা, গুম, আয়নাঘর ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাইয়ের শক্তিকেই ভবিষ্যতের বাংলাদেশ গড়তে হবে। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, এই আন্দোলন ছিল বিচার, সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনের জন্য। তিনি বাতিল হওয়া গুরুত্বপূর্ণ সংস্কার অধ্যাদেশ পুনরায় আইনে পরিণত করা, জুলাই জাদুঘর চালু করা এবং নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ২০২৪ সালের জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী গণঅভ্যুত্থান, যার নেতৃত্ব দিয়েছে দেশের তরুণরা। তিনি জুলাইয়ের অর্জনকে রাজনৈতিক ও সাংবিধানিকভাবে সুরক্ষিত করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে ভবিষ্যতে আর ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে।

অনুষ্ঠানে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া, মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, উত্তরের আহ্বায়ক সেলিম খানসহ দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা