অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে বিভিন্ন সংগঠনের কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে বিভিন্ন সংগঠনের কর্মসূচি

ছবি : সংগৃহীত

সংস্কার ৩০ জুন ২০২৬ মঙ্গলবার: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, ২-৯ জুলাই রাজধানীতে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া, ১৬ জুলাই জুলাই শহীদ দিবসের আলোচনা, ১৮-৩১ জুলাই সারাদেশে একই ধরনের কর্মসূচি, ১ আগস্ট গণমিছিল, ২-৪ আগস্ট শ্রমিক সংগঠনের কর্মসূচি এবং ৫ আগস্ট রাজধানীসহ সারাদেশে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। মহিলা বিভাগ, ছাত্র সংগঠন ও জুলাই যোদ্ধাদের বিভিন্ন ফোরামও পৃথক কর্মসূচি পালন করবে। সংবাদ সম্মেলনে দলের নেতারা জুলাই সনদ বাস্তবায়ন, বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবি জানান। পাশাপাশি গণমাধ্যমের নিরপেক্ষতা, সরকারের বিভিন্ন পদক্ষেপ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, বিদ্যুৎ-গ্যাস সংকট এবং বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন। তারা জুলাইয়ের চেতনাকে নতুন বাংলাদেশ গঠনের ভিত্তি হিসেবে তুলে ধরে জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে আপস না করার ঘোষণা দেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী জুলাই জাগরণ কর্মসূচি ঘোষণা করেছে। রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রতিটি দিনের ঘটনাকে পুনর্মঞ্চায়ন ও পুনরুজ্জীবিত করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কবর জিয়ারত, ছাত্র সংগঠনের সংহতি সভা, জুলাই থেকে জনপদ পদযাত্রা, গ্রাফিতি, ফুটবল টুর্নামেন্ট, লেখক-বুদ্ধিজীবী, নারী, কৃষক, চিকিৎসক, শ্রমিক ও যুবদের বিভিন্ন আয়োজন, কফিন মিছিল, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা, আহত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, সংবাদে গণঅভ্যুত্থান, জনতার এক দফা, বিজয়ের উল্লাসসহ প্রতিদিনের বিশেষ কর্মসূচি। প্রবাসেও প্রবাসে জুলাই কর্মসূচি চলবে। এসব বাস্তবায়নে হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক এবং আলী আহসান জুনায়েদকে সদস্যসচিব করে জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশও জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানায়। নেতারা দাবি করেন, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই তারা সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরও আন্দোলনে যুক্ত করতে ভূমিকা রাখেন। তারা আন্দোলন চলাকালে তৎকালীন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার সমালোচনা করেন এবং প্রতি বছর ১৮ জুলাই জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের কবর জিয়ারত, শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, পদযাত্রা, সংলাপ, দোয়া মাহফিল, শরিয়াহসম্মত গ্রাফিতি ও দেয়াল লিখন, ডকুমেন্টারি প্রদর্শনী, স্মৃতিচারণমূলক প্রতিযোগিতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরও জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যে ৩৬ দিনের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নূরুল ইসলাম জুলাই অভ্যুত্থানের সব শহীদ, আহত ও আন্দোলনকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি জুলাই জাতীয় সনদ, গণভোটের ম্যান্ডেট, বিচার বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শিক্ষাঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে অদম্য জুলাই শিরোনামে মাসব্যাপী বিক্ষোভ ও সমাবেশ, সাহিত্য ও গবেষণা প্রবন্ধ প্রকাশ, শিশুদের চোখে জুলাই জাগরণ প্রদর্শনী, ডকুফিল্ম ও বিতর্ক প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদদের নামে পাঠাগার স্থাপন, ক্রীড়া প্রতিযোগিতা, শহীদ পরিবার ও আহতদের সাক্ষাৎকারভিত্তিক লাল জুলাই পডকাস্ট এবং ইকোস অব জুলাই নামে ৩৬ দিনের অনলাইন প্রচারাভিযান।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াত

ইরান সরকারের আমন্ত্রণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইরান সফরে যাচ্ছে। মঙ্গলবার দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামায়াতের নায়েবে আমির

ইসলামী আন্দোলনে পরবর্তি মহাসচিব গাজী মাওলানা আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। একই সঙ্গে দীর্ঘদিন মহাসচিবের দায়িত্ব পালন করা অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। শনিবার ২৭ জুন ২০২৬ রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত

চার মাসে ঋণ বেড়েছে এক লাখ কোটি টাকা : সংসদে আখতার হোসেন

রংপুর-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যেই দেশের মোট ঋণ প্রায় ২৩ লাখ কোটি টাকা থেকে বেড়ে ২৪ লাখ কোটি টাকায় পৌঁছেছে। ফলে এই সময়ে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করতে হয়েছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৫তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবি

গণহত্যার বিচার না হলে সরকার পাঁচ বছর টিকবে না : নাহিদ

আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে সমাবেশ করেছে ঢাকা মহানগর এগারো দলীয় ঐক্য। এতে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বিচার প্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করে দ্রুত