আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৬ জুন ২০২৬ শুক্রবার: রংপুর-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যেই দেশের মোট ঋণ প্রায় ২৩ লাখ কোটি টাকা থেকে বেড়ে ২৪ লাখ কোটি টাকায় পৌঁছেছে। ফলে এই সময়ে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করতে হয়েছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৫তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের সময় প্রকাশিত শ্বেতপত্রে ২৪০ বিলিয়ন ডলার বা প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচারের তথ্য উঠে এসেছে। এত বিপুল অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি কার্যত শূন্য অবস্থায় পৌঁছেছে। তিনি আরও বলেন, বিপুল পরিমাণ অর্থ খেলাপি ঋণ হিসেবে আটকে রয়েছে। এমনকি খেলাপি ঋণসংক্রান্ত মামলার কারণে এই সংসদের দুজন সদস্য এখনো শপথ নিতে পারেননি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা না পাওয়ারও অভিযোগ করেন তিনি। তার মতে, খেলাপি ঋণের বর্তমান পরিস্থিতি দেশের অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে।
তিনি বলেন, বর্তমানে মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশের কাছাকাছি, আর জিডিপি প্রবৃদ্ধি ৪ শতাংশের সামান্য বেশি। এমন অবস্থায় সরকার নতুন বাজেট দিয়েছে। সরকার বলছে বাজেটের পর দ্রব্যমূল্য বাড়েনি, কিন্তু বাজেট ঘোষণার আগেই গত তিন মাসে দুই দফা বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হয়েছে। এর ফলে পরিবহন ও উৎপাদন ব্যয় বেড়ে সব ধরনের পণ্যের দামে প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
আইএমএফ ও বিশ্বব্যাংকের ঋণের প্রসঙ্গ তুলে আখতার হোসেন বলেন, সরকার ঋণ নিতে আগ্রহী হলেও প্রয়োজনীয় সংস্কারে যথেষ্ট উদ্যোগ দেখায়নি। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় এনবিআরের নীতি ও ব্যবস্থাপনা আলাদা করার জন্য জারি করা অধ্যাদেশ বর্তমান সরকার কার্যকর না করে বাতিল হতে দিয়েছে। ব্যাংক খাতের বিষয়ে তিনি বলেন, শুধু ইসলামী ব্যাংক নয়, আরও কয়েকটি ব্যাংক সংকটে রয়েছে এবং এর মধ্যে পাঁচটি ব্যাংক একীভূত করা হয়েছে। ব্যাংক রেজুলেশন আইনের ১৮ ধারার কারণে অতীতে লুটপাট ও অর্থ পাচারের অভিযোগ থাকা মালিকরা মাত্র সাড়ে ৭ শতাংশ অর্থ ফেরত দিয়েই আবার ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেন বলে তিনি দাবি করেন এবং এ বিষয়ে সরকারের ব্যাখ্যা চান।
প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট নিয়েও সমালোচনা করেন আখতার হোসেন। তিনি বলেন, এতে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে শুধু এনবিআরের জন্য ধরা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। অতীতের অভিজ্ঞতায় এনবিআর ৪ লাখ কোটি টাকাও আদায় করতে পারেনি। তাই ৬ লাখ কোটি টাকার বেশি রাজস্ব লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয় বলে তিনি মন্তব্য করেন। তার মতে, অবাস্তব রাজস্ব লক্ষ্য নির্ধারণ করে বাজেট ঘাটতি কম দেখানোর চেষ্টা করা হচ্ছে। শেষ পর্যন্ত রাজস্ব আদায় কম হলে প্রকৃত ঘাটতি আরও বেড়ে যাবে এবং বাজেট বড় ধরনের ঘাটতির বাজেটে পরিণত হবে।
সংস্কার/ইএমই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা