অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গণহত্যার বিচার না হলে সরকার পাঁচ বছর টিকবে না : নাহিদ

ছবি : সংগৃহীত

সংস্কার ২৩ জুন ২০২৬ মঙ্গলবার: আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে সমাবেশ করেছে ঢাকা মহানগর এগারো দলীয় ঐক্য। এতে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বিচার প্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের দুই বছর পরও বিচারের দাবিতে রাজপথে নামতে হওয়া হতাশাজনক। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত চার মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) নতুন কোনো রায় বা তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে ব্যর্থ হয়েছেন। তাই তাকে অবিলম্বে পদত্যাগ করে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি জানান।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, জুলাইয়ের হত্যাকাণ্ড এবং ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে সরকার পাঁচ বছর টিকতে পারবে না।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, গত ১৬-১৭ বছরে দলটি গুম, খুন ও গণহত্যার মতো ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনার পরিণতিতে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনাকে দিল্লিতে যেতে হয়েছে। তিনি আরও বলেন, গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় এবং সংস্কার না করায় বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। এই দুই শক্তির বিরুদ্ধেই সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিচার নিশ্চিত করতে না পারায় আইনমন্ত্রী, নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে না পারায় তথ্যমন্ত্রী ব্যর্থ হয়েছেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের সুযোগ ৫ আগস্ট শেষ হয়েছে এবং দলটিকে পুনর্বাসনের চেষ্টা করলে সংশ্লিষ্টদেরও একই পরিণতি হবে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া এগারো দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা