অনুসরন করুন :

আন্তর্জাতিক

ভারতে বিমান দুর্ঘটনা : মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ পাঁচজন নিহত

ভারতের মহারাষ্ট্রে একটি ব্যক্তিগত চার্টার্ড বিমান বিধ্বস্ত হয়ে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পাওয়ারসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টায় মুম্বই থেকে বারামতির উদ্দেশ্যে রওনা দেন অজিত পাওয়ার। মাঝারি মাপের চার্টার্ড বিমানটিতে তার সঙ্গে ছিলেন দুইজন দেহরক্ষী ও দুইজন বিমানের ক্রু। বিমানটি ছিল বম্বার্ডিয়ার এরোস্পেস নির্মিত

বিস্তারিত
ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ও মাদুরো আটক আন্তর্জাতিক শৃঙ্খলায় উদ্বেগ

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে জোরপূর্বক আটক করার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। গত ৩ জানুয়ারি ভোরে রাজধানী কারাকাসে বিস্ফোরণ ও সাইরেনের শব্দে নববর্ষের শান্ত পরিবেশ ভেঙে পড়ে। যুক্তরাষ্ট্র বিশেষ সামরিক অভিযান এর নামে এ অভিযান চালায়।

বিস্তারিত
এপস্টেইনের মামলার নথিতে মোদীর নাম ভারতে রাজনৈতিক বিতর্ক

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নতুন নথি প্রকাশের পর ভারতে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। প্রকাশিত নথিতে বিশ্বের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নামের পাশাপাশি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও উল্লেখ রয়েছে বলে দাবি উঠেছে।

বিস্তারিত
থাইল্যান্ডে আগাম সংসদ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ

থাইল্যান্ডে আজ রোববার, ৮ ফেব্রুয়ারি ২০২৬ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে সংবিধান সংশোধন ইস্যুতে গণভোটও হচ্ছে। ইতোমধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। থাইল্যান্ডে নির্ধারিত সময়ের আগেই এ নির্বাচন হচ্ছে। সর্বশেষ সংসদ নির্বাচন হয়েছিল ২০২৩ সালে। সে নির্বাচনে জয়ী সদস্যদের চার বছর সংসদের নিম্নকক্ষে থাকার কথা ছিল।

বিস্তারিত
জাপানের নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলেন তাকাইচি

জাপানের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে দলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে-এর সংগৃহীত ফল অনুযায়ী, রোববার ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৪৬৫

বিস্তারিত
ইসরায়েলী সেনাবাহিনীতে অনুদান দিয়েছিলেন এপস্টেইন

মার্কিন বিচার বিভাগের (ডিপার্টমেন্ট অব জাস্টিস) সম্প্রতি প্রকাশিত নথিতে উঠে এসেছে, কুখ্যাত বিলিয়নিয়ার জেফরি এপস্টেইন ইসরায়েলি সেনাবাহিনী এবং ফিলিস্তিনি ভূখণ্ডের অবৈধ দখলদার বসতি কার্যক্রমে আর্থিক অনুদান দিয়েছিলেন। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এসব তথ্য প্রকাশ করেছে। নথি অনুযায়ী, ২০০৫ সালে দাখিল করা এপস্টেইনের

বিস্তারিত
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া স্কুলে বন্দুক হামলায় নিহত ১০

কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি হাইস্কুল ও একটি আবাসনে অতর্কিত বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। খবর বিবিসি ও আল জাজিরার। পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ

বিস্তারিত
ফলাফলের অপেক্ষায় ভারত : বাংলাদেশের নির্বাচনে নজর নয়াদিল্লির

বাংলাদেশের চলমান জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ফলাফল ঘোষণার পর প্রাপ্ত ম্যান্ডেট দেখে পরবর্তী বিষয়ে অবস্থান নির্ধারণ করা হবে। তিনি বলেন, আমরা ফলাফলের জন্য

বিস্তারিত
যুক্তরাষ্ট্রের নিকৃষ্টতম অপরাধী তালিকায় ৮৯ ভারতীয়

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস ও গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে প্রকাশিত এক তালিকায় ৮৯ জন ভারতীয় নাগরিকের নাম এসেছে। এর মধ্যে ২১ জনই গুজরাট রাজ্যের বাসিন্দা, যা মোটের প্রায় ২৫ শতাংশ। United States Department of Homeland Security (ডিএইচএস) প্রকাশিত

বিস্তারিত
নির্বাচনকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অনুশীলন : কমনওয়েলথ

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলন’ হিসেবে অভিহিত করে প্রশংসা করেছে আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথ অব নেশনস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংস্থাটি জানায়, ১২ কোটি ৭০ লাখের বেশি ভোটার ও ২,০২৬ জন প্রার্থীর

বিস্তারিত
আগামী ১৫ মার্চ কাজাখস্তানে সংবিধান নিয়ে গণভোট

নতুন সংবিধান প্রশ্নে আগামী ১৫ মার্চ গণভোট আয়োজন করতে যাচ্ছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। গণভোটে নতুন সংবিধান পাস হলে প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ ২০২৯ সালের পরও শাসনক্ষমতায় থাকার সুযোগ পেতে পারেন। বর্তমান নিয়ম অনুযায়ী ২০২৯ সালের পর তার ক্ষমতায় থাকার

বিস্তারিত
তারেক রহমানকে অভিনন্দন : সুসম্পর্ক বজায় রাখার বার্তা মমতার

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিএনপির জয় পাওয়ায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান এবং আগাম

বিস্তারিত
দিল্লিতে পুনরায় বাংলাদেশি ভিসা সেবা চালু : ভারতীয় ভিসাও চালু হবে

দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা পুনরায় চালু করেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার তিন দিনের মাথায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রভাবশালী ভারতীয়

বিস্তারিত
ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপ আইনবহির্ভূত : সুপ্রিম কোর্ট

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর বিশ্বব্যাপী শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬ দেওয়া এক আদেশে আদালত জানায়, একতরফাভাবে ব্যাপক শুল্ক আরোপ করে ট্রাম্প ফেডারেল আইন লঙ্ঘন করেছেন।

বিস্তারিত
লখনৌ বিশ্ববিদ্যালয়ে মসজিদ সিলগালা নিয়ে বিক্ষোভ

ভারতের উত্তরপ্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত প্রায় ২০০ বছর পুরোনো ঐতিহাসিক লাল বড়দারি ভবনটি ঘোষণা ছাড়াই সিলগালা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভবনের ভেতরেই ছিল বিশ্ববিদ্যালয়ের একমাত্র মসজিদ। ফলে রমজান শুরু হওয়ার পর থেকেই সেখানে নামাজ আদায়

বিস্তারিত
ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের আধুনিক সংস্করণের কার্যক্রম বন্ধ

ভারতবর্ষে প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের সূচনা করা এবং ঔপনিবেশিক শাসনের প্রতীক হিসেবে পরিচিত কুখ্যাত ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবশেষে ইতিহাসের পাতায় চিরতরে হারিয়ে যেতে বসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দি সানডে টাইমস এর এক সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, ইস্ট

বিস্তারিত