অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের আধুনিক সংস্করণের কার্যক্রম বন্ধ

ছবি : সংগৃহীত

সংস্কার ২৮ ফেব্রুয়ারী ২০২৬: ভারতবর্ষে প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের সূচনা করা এবং ঔপনিবেশিক শাসনের প্রতীক হিসেবে পরিচিত কুখ্যাত ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবশেষে ইতিহাসের পাতায় চিরতরে হারিয়ে যেতে বসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দি সানডে টাইমস এর এক সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধুনিক সংস্করণটি চরম আর্থিক সংকটে পড়ে দেউলিয়া ঘোষিত হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির সব সম্পত্তি বিক্রির আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

একসময় অত্যন্ত প্রভাবশালী এই কোম্পানিটি ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পর ব্রিটিশ সরকারের সরাসরি শাসনের অধীনে চলে যায়। এর মাধ্যমে তারা কার্যত তাদের বাণিজ্যিক আধিপত্য হারায় এবং ব্রিটিশ রাজ সরাসরি ভারত শাসন শুরু করে।

তবে ইতিহাসের এক ভিন্ন অধ্যায়ে, ২০১০ সালে ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা সঞ্জিব মেহতা কোম্পানিটিকে নতুনভাবে পুনরুজ্জীবিত করেন। তিনি ঐতিহাসিক এই নাম ব্যবহার করে আধুনিক ব্যবসা শুরু করেন।

লন্ডনের অভিজাত এলাকা মে ফেয়ার এ প্রায় ২,০০০ বর্গফুটের একটি বিলাসবহুল স্টোর চালু করা হয়। সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে উচ্চমূল্যের খাবার, চা ও বিভিন্ন পানীয়ের খুচরা ব্যবসা পরিচালিত হতো। লক্ষ্য ছিল ঐতিহাসিক ব্র্যান্ড পরিচয়কে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে একটি লাক্সারি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পাওয়া।

তবে আর্থিক সংকটের কারণে সেই উদ্যোগ এখন দেউলিয়াত্বের মুখে পড়েছে এবং কোম্পানিটির সম্পদ বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে