আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১ ফেব্রুয়ারী ২০২৬: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নতুন নথি প্রকাশের পর ভারতে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। প্রকাশিত নথিতে বিশ্বের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নামের পাশাপাশি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও উল্লেখ রয়েছে বলে দাবি উঠেছে।
নথিতে এপস্টেইনের যৌন নির্যাতন ও পাচার সংক্রান্ত মামলার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ধনকুবের ইলন মাস্ক, বিল গেটস এবং ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রুর নাম রয়েছে। একই তালিকায় মোদীর নাম থাকার বিষয়টি সামনে আসতেই বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
নথি প্রকাশের পর দ্রুত প্রতিক্রিয়া জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রধানমন্ত্রী মোদীর নাম জড়ানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও নিন্দনীয়। তার ভাষ্য অনুযায়ী, নথিতে শুধু ২০১৭ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রীর ইসরায়েল সফরের প্রসঙ্গ রয়েছে, এর বাইরে কোনো অভিযোগ বা সংযোগের উল্লেখ নেই।
তবে বিরোধী দল কংগ্রেস এ ঘটনাকে জাতীয় লজ্জা বলে অভিহিত করেছে। দলটির দাবি, প্রধানমন্ত্রীর নাম এভাবে আন্তর্জাতিক নথিতে আসা অত্যন্ত লজ্জাজনক এবং এ বিষয়ে সরকারের আরও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত। কংগ্রেস নেতা জয়রাম রমেশ ও পবন খেরা সামাজিক মাধ্যমে একই ধরনের মন্তব্য করেছেন।
মুক্তিপ্রাপ্ত নথিগুলোতে প্রায় ৩০ লাখ পাতা, ১ লাখ ৮০ হাজার ছবি ও ২ হাজার ভিডিও রয়েছে বলে জানা গেছে। এসব নথিতে ডোনাল্ড ট্রাম্পের নাম শত শতবার উল্লেখিত হয়েছে। পাশাপাশি মোদীর নামও রয়েছে বলে দাবি করা হচ্ছে। এছাড়া নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানির মা মীরা নায়ার এবং ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী হওয়ার্ড লুটানিকের নামও নথিতে রয়েছে।
ভারত সরকার সব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মোদীর নামের সঙ্গে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সংযোগ নেই এবং এ ধরনের দাবি সম্পূর্ণ অসত্য।
এপস্টেইনের নথি প্রকাশের পর ভারতের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। বিরোধীরা সরকারের জবাবদিহি চাইছে, আর কেন্দ্রীয় সরকার বিষয়টি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। একই সঙ্গে দেশটির গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই ইস্যু ঘিরে তীব্র বিতর্ক অব্যাহত রয়েছে।
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও