আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৯ ফেব্রুয়ারী ২০২৬: মার্কিন বিচার বিভাগের (ডিপার্টমেন্ট অব জাস্টিস) সম্প্রতি প্রকাশিত নথিতে উঠে এসেছে, কুখ্যাত বিলিয়নিয়ার জেফরি এপস্টেইন ইসরায়েলি সেনাবাহিনী এবং ফিলিস্তিনি ভূখণ্ডের অবৈধ দখলদার বসতি কার্যক্রমে আর্থিক অনুদান দিয়েছিলেন। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এসব তথ্য প্রকাশ করেছে। নথি অনুযায়ী, ২০০৫ সালে দাখিল করা এপস্টেইনের করসংক্রান্ত কাগজপত্র বিশ্লেষণে দেখা যায়, তিনি সরাসরি ইসরায়েলি সেনাবাহিনী এবং পশ্চিম তীরের দখলদার বসতিতে অর্থায়নকারী কয়েকটি সংস্থাকে অনুদান দেন।
বিশেষ করে, ২০০৫ সালের ৩ মার্চ তিনি ইসরায়েলি সেনাবাহিনীর জন্য তহবিল সংগ্রহকারী সংগঠন ‘ফ্রেন্ডস অব দ্য ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস’-এ ২৫ হাজার মার্কিন ডলার অনুদান দেন। একই বছরে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহায়তার অভিযোগ থাকা ‘জিউইশ ন্যাশনাল ফান্ড’-এ ১৫ হাজার ডলার এবং ‘ন্যাশনাল কাউন্সিল অব জিউইশ উইমেন’-এ ৫ হাজার ডলার অনুদান দেওয়ার তথ্যও নথিতে উল্লেখ রয়েছে।
নতুন প্রকাশিত নথিতে এপস্টেইনের রাজনৈতিক ও আদর্শিক অবস্থানের ইঙ্গিতও পাওয়া গেছে। ২০১২ সালের ২০ মে পাঠানো একটি ইমেইলে তিনি দাবি করেন, ফিলিস্তিন ঐতিহাসিকভাবে কখনো স্বতন্ত্র রাষ্ট্র ছিল না। ওই ইমেইলে তিনি লেখেন, ফিলিস্তিন কখনো একচেটিয়াভাবে আরবদের ভূখণ্ড ছিল না এবং সপ্তম শতকে মুসলিম অভিযানের পর আরবি ভাষা প্রধান ভাষায় পরিণত হলেও সেখানে কখনো স্বাধীন আরব বা ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে ওঠেনি।
এছাড়া, নতুন নথিতে এপস্টেইনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কেও কিছু অজানা তথ্য প্রকাশ পেয়েছে। ২০১২ সালের ১২ আগস্ট প্রস্তুত করা এফবিআইয়ের একটি নথিতে এক অজ্ঞাত ব্যক্তির সাক্ষ্যের ভিত্তিতে এসব তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, অপ্রাপ্তবয়স্কদের জড়িয়ে যৌন পাচার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে বিচারাধীন অবস্থায় ২০১৯ সালে কারাগারে মারা যান জেফরি এপস্টেইন। তার মৃত্যুর পরও একের পর এক নতুন তথ্য প্রকাশ্যে আসছে, যা তার বিতর্কিত জীবন, রাজনৈতিক সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। (সূত্র: মিডল ইস্ট মনিটর)
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও