আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ ফেব্রুয়ারী ২০২৬: নতুন সংবিধান প্রশ্নে আগামী ১৫ মার্চ গণভোট আয়োজন করতে যাচ্ছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। গণভোটে নতুন সংবিধান পাস হলে প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ ২০২৯ সালের পরও শাসনক্ষমতায় থাকার সুযোগ পেতে পারেন। বর্তমান নিয়ম অনুযায়ী ২০২৯ সালের পর তার ক্ষমতায় থাকার সুযোগ নেই। নতুন খসড়া মৌলিক আইনে পার্লামেন্টের কাঠামো পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। দুই কক্ষের বদলে এক কক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠন এবং আইনপ্রণেতার সংখ্যা কমানোর কথা বলা হয়েছে। পাশাপাশি ১৯৯৬ সালে বিলুপ্ত হওয়া ভাইস প্রেসিডেন্টের পদ পুনর্বহালের প্রস্তাব রয়েছে।
সাবেক সোভিয়েত ও কাজাখ কূটনীতিক তোকায়েভ ২০২২ সালে এক মেয়াদে সাত বছর প্রেসিডেন্ট থাকার নিয়ম চালু করেন। নতুন খসড়াতেও সেই সাত বছরের এক মেয়াদের সীমা বহাল রাখা হয়েছে। তবে বিশ্লেষকদের ধারণা, নতুন সংবিধান পাস হলে আগের মেয়াদটি পুরোনো সংবিধানের আওতায় পড়ে বাতিল হিসেবে গণ্য হতে পারে। এতে তিনি আবারও নির্বাচনে দাঁড়ানোর সুযোগ পেতে পারেন।
এর আগে রাশিয়া, বেলারুশ ও উজবেকিস্তানের নেতারাও সংবিধান সংশোধনের মাধ্যমে নিজেদের মেয়াদ নতুন করে নির্ধারণ করেছিলেন। গণভোট এমন সময়ে হচ্ছে, যখন ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশটিতে মুদ্রাস্ফীতি বেড়েছে এবং কর বৃদ্ধি করা হয়েছে।
২০১৯ সালে কাজাখস্তানের প্রথম প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভ-এর উত্তরসূরি হিসেবে তোকায়েভ ক্ষমতায় আসেন। শুরুতে নাজারবায়েভের প্রভাব থাকলেও ২০২২ সালের প্রাণঘাতী দাঙ্গার পর তিনি পূর্বসূরিকে সব ক্ষমতা থেকে সরিয়ে দেন।
বিশ্বের মোট তেলের প্রায় ২ শতাংশ উৎপাদনকারী কাজাখস্তান বর্তমানে পশ্চিমা বিশ্ব, রাশিয়া ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন সংবিধানের অধীনে তোকায়েভের পুনরায় ক্ষমতায় আসার সম্ভাবনা থাকলেও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও