অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

২০২৬ বিশ্বকাপের সেরা বাছাইয়ে ফিফার বিশেষ কমিটি ঘোষণা

ছবি : সংগৃহীত

সংস্কার ১২ মে ২০২৬ মঙ্গলবার: প্রতি ফুটবল বিশ্বকাপের মতো এবারও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেরা গোলকিপারসহ বিভিন্ন পুরস্কার নির্ধারণে বিশেষ টেকনিক্যাল স্টাডি গ্রুপ গঠন করেছে ফিফা। ২০২৬ বিশ্বকাপ শুরুর এক মাস আগে এই কমিটির সদস্যদের নাম প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এই গ্রুপের তত্ত্বাবধানে থাকছেন আর্সেনালের সাবেক কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার। শুধু পুরস্কার নির্ধারণই নয়, ম্যাচ বিশ্লেষণ ও বিভিন্ন কারিগরি প্রতিবেদন তৈরির দায়িত্বও থাকবে তাদের ওপর।

কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুইৎজারল্যান্ডের সাবেক ফুটবলার পাস্কাল জ়ুবেরবুলার। সদস্য হিসেবে রয়েছেন ইয়ুর্গেন ক্লিন্সম্যান, পাবলো সাবালেতা, জন ডাল টমাসন, জিলবের্তো সিলভা, অ্যারন উইন্টার, পাওলো ওয়ানচোপ, অটো অ্যাডো, টবিন হিথ, জেন লুডল ও মাইকেল ওনিল।

টেকনিক্যাল স্টাডি গ্রুপের ভূমিকা নিয়ে ওয়েঙ্গার বলেন, এই দল ফুটবলে নতুন ট্রেন্ড খুঁজে বের করতে সহায়তা করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে। খেলোয়াড়দের কী ধরনের গুণাবলি প্রয়োজন, তা বিশ্লেষণ করে খেলাকে আরও আকর্ষণীয় করে তোলাই তাদের লক্ষ্য।

কমিটির সদস্যরা কখনও মাঠে উপস্থিত থেকে, আবার কখনও মায়ামির টেকনিক্যাল স্যুইট থেকে খেলা পর্যবেক্ষণ করবেন। সেখানে ছয়টি ভিন্ন অ্যাঙ্গেল থেকে ম্যাচ দেখার সুযোগ থাকবে। পাশাপাশি ফিফার দেওয়া বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান ব্যবহার করে তারা বিশ্লেষণ করবেন।

ওয়েঙ্গার জানান, ম্যাচ চলাকালেই সাধারণ দর্শকদের কাছে টেকনিক্যাল বিশ্লেষণ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

এদিকে বিশ্বকাপকে সামনে রেখে কয়েকটি সামাজিক কর্মসূচিও ঘোষণা করেছে ফিফা। বর্ণবৈষম্য প্রতিরোধে নো রেসিজম প্রচারণা আরও জোরদার করতে চায় সংস্থাটি। বিশ্বকাপকেই এ প্রচারণার প্রধান মঞ্চ হিসেবে ব্যবহার করা হবে।

এ ছাড়া ইউনাইট ফর পিসইউনাইট ফর এডুকেশন নামে আরও দুটি কর্মসূচি চালু করা হয়েছে। এগুলোর মূল বার্তা হচ্ছে, লিসেন, স্ট্যান্ড আপ ও শো আপ

বর্ণবৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ফিফা নতুন উদ্যোগও নিয়েছে। ফ্যান জোন ও বিভিন্ন অনুষ্ঠানে বর্ণবৈষম্যের শিকার ব্যক্তিদের অভিজ্ঞতা তুলে ধরা হবে, যাতে সাধারণ মানুষ তাদের বাস্তব পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

শেষ মুহূর্তের গোলে ইতিহাস : প্রথমবার শেষ ষোলোতে কানাডা

শেষ মুহূর্তের নাটকীয় গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা। নির্ধারিত সময়ের যোগ করা দ্বিতীয় মিনিটে অধিনায়ক স্তেফেন ইউস্তাকিওর দুর্দান্ত দূরপাল্লার শটেই ম্যাচের একমাত্র গোল আসে। ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কানাডা এবারই প্রথম রাউন্ড অব-১৬-

গ্রুপসেরা ইংল্যান্ড ও ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া

জুড বেলিংহ্যামের এক গোল ও এক অ্যাসিস্টে পানামাকে ২-০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। রোববার (২৮ জুন) নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও বিরতির পর ছন্দে ফেরে থমাস টুখেলের দল। শুরুতে পানামা আক্রমণাত্মক খেললেও গোলরক্ষক জর্ডান

স্পেন ও বেলজিয়ামের জয় : নকআউটে দুই ইউরোপীয় দল

স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। নকআউটে উঠতে হলে অন্তত ড্র প্রয়োজন ছিল তাদের, কিন্তু ১০ জনের দলে পরিণত হওয়া উরুগুয়ে তা করতে পারেনি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে স্পেন, যারা পরের রাউন্ডে লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়া অথবা আলজেরিয়ার মুখোমুখি হবে। ম্যাচের ৪২তম মিনিটে আলেক্স বায়েনার দুর্বল শট গোলরক্ষক ফার্নান্দো

নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে সাময়িক নিষিদ্ধ করল ফিফা

তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের অভিযোগে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে নেপাল এখন কোনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। বর্তমানে পুরুষদের ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৫ত