আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার: তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের অভিযোগে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে নেপাল এখন কোনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। বর্তমানে পুরুষদের ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৫তম এবং নারী দলের অবস্থান ৮৮তম।
এএনএফএকে পাঠানো এক চিঠিতে ফিফা জানিয়েছে, নেপাল ফুটবলের পরিচালনা নিয়ে এএনএফএ ও দেশটির ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের চলমান বিরোধের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিফার নীতিমতে, একটি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনকে সরকারি হস্তক্ষেপমুক্ত ও স্বাধীনভাবে পরিচালিত হতে হবে। ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম জানান, সংস্থার আইন গুরুতরভাবে লঙ্ঘিত হওয়ায় বুধবার থেকে এএনএফএকে অবিলম্বে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে এএনএফএ সেই চিঠি তাদের ফেসবুক পেজে প্রকাশ করে।
এর আগে ২০২৬ সালের মার্চে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এএনএফএকে তিন মাসের জন্য স্থগিত করেছিল। সে সময় ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনুমোদিত নির্বাচনী প্রক্রিয়ার প্রস্তুতি চলছিল। মে মাসে সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হলেও কাউন্সিল দেশের ক্রীড়া উন্নয়ন আইনের আওতায় এএনএফএর গঠনতন্ত্র সংশোধনসহ কয়েকটি নির্দেশনা দেয়।
এএনএফএর মুখপাত্র সুরেশ শাহ বলেন, ফিফার এই সিদ্ধান্ত অত্যন্ত উদ্বেগজনক এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে। তিনি জানান, এই নিষেধাজ্ঞার কারণে নেপালের খেলোয়াড়রা আন্তর্জাতিক প্রতিযোগিতা, ফিফার উন্নয়ন কর্মসূচি, কোর্স ও প্রশিক্ষণ কার্যক্রম থেকে বঞ্চিত হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের স্বপ্নেও নেতিবাচক প্রভাব ফেলবে।
ফিফা জানিয়েছে, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল যদি মার্চ মাসের সিদ্ধান্তগুলো প্রত্যাহার করে এবং এএনএফএকে তাদের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দেয়, তাহলে এই স্থগিতাদেশ তুলে নেওয়া হবে। এদিকে কাউন্সিলের সদস্য সচিব রাম চরিত্র মেহতা বলেছেন, সরকার এমন পরিস্থিতি চায়নি এবং সংকট সমাধানে বিকল্প পথ খোঁজা হচ্ছে।
সংস্কার/ইএমই
শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। মর্গান রজার্স
ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭
২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে
২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড