আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ০৭ জানুয়ারী ২০২৬: যুক্তরাষ্ট্রে প্রতি বছর বিপুল পরিমাণ খাদ্য অপচয় হচ্ছে। দেশটিতে বছরে ৩৫ মিলিয়ন টনেরও বেশি খাদ্য নষ্ট হয়, যা মোট উৎপাদিত খাদ্যের প্রায় এক তৃতীয়াংশ। বিভিন্ন হিসাবে এই পরিমাণ প্রায় ৬০ মিলিয়ন টন বা ১২০ বিলিয়ন পাউন্ড পর্যন্ত পৌঁছেছে বলে জানিয়েছে সিএনএন। বিশেষজ্ঞদের মতে, এই খাদ্য অপচয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী ভোক্তা ও রেস্তোরাঁ খাত। মোট অপচয়ের প্রায় অর্ধেকই এই দুই খাত থেকে হয়ে থাকে। এর ফলে শুধু খাদ্যই নয়, বিপুল পরিমাণ জল, শক্তি ও শ্রমও অপচয় হয়, যা পরিবেশের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বাড়ায়।
২০১৯ সালের যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) এর প্রতিবেদনে বলা হয়, খুচরা বাজার, খাদ্য পরিষেবা ও আবাসিক খাত থেকে বছরে প্রায় ৬০ মিলিয়ন টন খাদ্য নষ্ট হয়। এ ছাড়া ২০২৪ সালের রিফেড (ReFED) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মোট খাদ্য সরবরাহের প্রায় ২৫ থেকে ৪০ শতাংশ নষ্ট হয়ে যায়, যার পরিমাণ প্রায় ৬৩ মিলিয়ন টন হতে পারে। গড়ে একজন মানুষ প্রতিদিন প্রায় ৪২২ গ্রাম বা প্রায় এক পাউন্ড খাদ্য নষ্ট করে।
খাদ্য অপচয়ের পেছনে রয়েছে ভোক্তাদের ভুল কেনাকাটা, মেয়াদোত্তীর্ণের তারিখ নিয়ে বিভ্রান্তি এবং রেস্তোরাঁয় প্রয়োজনের চেয়ে বেশি খাবার অর্ডার করা। এ ছাড়া উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও সংরক্ষণ প্রক্রিয়াতেও উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য নষ্ট হয়। প্রায় ৩৫০ মিলিয়ন টন খাদ্য বর্জ্য থেকে আনুমানিক ১৫৪ মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়, যা বছরে প্রায় ৩৬ মিলিয়ন গাড়ি থেকে নির্গমনের সমান। এ ছাড়া খাদ্য অপচয়ের ফলে প্রায় ৯ ট্রিলিয়ন গ্যালন জল নষ্ট হচ্ছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।
খাদ্য অপচয় কমাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য আইন প্রণয়ন করছে। একই সঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক খাদ্য অপচয় অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।
সংস্কার/ইএমই
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে প্রায় ৯০ লাখ মানুষের নাম বাদ পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক ও মানবিক বিতর্ক আরও তীব্র হয়েছে। নির্বাচনের পর নবনির্বাচিত বিজেপি সরকার ঘোষণা করেছে, ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়ায় যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, তারা সরকারি
ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণকে একই কাঠামোয় যুক্ত করে ওয়াশিংটনে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় রূপরেখা চুক্তি প্রত্যাখ্যান করেছে লেবাননের দুটি প্রভাবশালী সুন্নি গোষ্ঠী। তাদের দাবি, এই চুক্তি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শর্তের কাছে লেবাননের নিরাপত্তা সমর্পণের একটি ‘মলিন ও বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা’। বৈরুতে জরুরি বৈঠকের পর
দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হয়েছে। আগামী শুক্রবার ১৯ জুন ২০২৬ সুইজারল্যান্ডের জেনেভায় চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার কথা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যস্থতাকারী হিসেবে এ তথ্য নিশ্চিত করেন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সঙ্গে সমঝোতা
ইসরায়েলের কারাগার ও আটককেন্দ্রে ফিলিস্তিনি বন্দীদের ওপর পদ্ধতিগত নির্যাতন এবং যৌন সহিংসতার অভিযোগ উঠে এসেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার একটি অনুসন্ধানী তথ্যচিত্রে। ‘বডিজ অব এভিডেন্স: ইসরায়েলস ডার্কেস্ট ওয়েপন’ শিরোনামের ওই তথ্যচিত্রে সাবেক বন্দীদের সাক্ষ্যের ভিত্তিতে দাবি করা হয়েছে,