আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৬ জুন ২০২৬ মঙ্গলবার: দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হয়েছে। আগামী শুক্রবার ১৯ জুন ২০২৬ সুইজারল্যান্ডের জেনেভায় চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার কথা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যস্থতাকারী হিসেবে এ তথ্য নিশ্চিত করেন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সঙ্গে সমঝোতা সম্পন্ন হওয়ার ঘোষণা দেন।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত চুক্তিতে ইরানের ওপর আরোপিত কিছু তেল নিষেধাজ্ঞা শিথিল, পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ এবং জব্দ করা ইরানি সম্পদ ছাড়ের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ইরান এ সমঝোতাকে কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করে জানিয়েছে, আলোচনার মাধ্যমে তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে সক্ষম হয়েছে।
চুক্তির মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে ইরান-যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাত বন্ধ, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা কমানো, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা, পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক পর্যবেক্ষণ বাড়ানো এবং কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল পুনরায় চালুর অনুমোদন এবং ওই এলাকায় মার্কিন নৌ-অবরোধ দ্রুত প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথটি স্বাভাবিক হলে বৈশ্বিক জ্বালানি বাজারের ওপর চাপ কমবে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী খুলে গেলে চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার বড় জ্বালানি আমদানিকারক দেশগুলো উপকৃত হবে। তবে সাম্প্রতিক সংকটের কারণে সৃষ্ট মূল্যস্ফীতি, সরবরাহ ব্যবস্থার চাপ ও বিনিয়োগ অনিশ্চয়তার প্রভাব দ্রুত কাটবে না। বিশ্ব অর্থনীতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে।
সমঝোতার খবর প্রকাশের পর আন্তর্জাতিক শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে এবং অপরিশোধিত তেলের দাম কমেছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, চুক্তির বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপরই বাজারের ভবিষ্যৎ নির্ভর করবে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই সমঝোতাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় মুহূর্ত’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি শুধু একটি যুদ্ধ থামানোর উদ্যোগ নয়, বরং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর ৮০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দুই নেতা আন্তর্জাতিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং চলমান বিভিন্ন সংকট নিয়েও আলোচনা করেন।
অন্যদিকে, শান্তিচুক্তির ঘোষণা আসার আগে ইসরায়েলের হামলায় অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, যুদ্ধবিরতির সিদ্ধান্তের পরও হামলা চালানো হলে কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হতে পারে এবং পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। তবে ইসরায়েল জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণেই প্রয়োজনীয় সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, চুক্তিটি কার্যকর হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি বাজার এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। তবে এর সফল বাস্তবায়ন নির্ভর করবে ইসরায়েলের অবস্থান, আঞ্চলিক মিত্রদের প্রতিক্রিয়া এবং উভয় পক্ষের পারস্পরিক আস্থার ওপর।
সংস্কার/ইএমই
ইসরায়েলের কারাগার ও আটককেন্দ্রে ফিলিস্তিনি বন্দীদের ওপর পদ্ধতিগত নির্যাতন এবং যৌন সহিংসতার অভিযোগ উঠে এসেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার একটি অনুসন্ধানী তথ্যচিত্রে। ‘বডিজ অব এভিডেন্স: ইসরায়েলস ডার্কেস্ট ওয়েপন’ শিরোনামের ওই তথ্যচিত্রে সাবেক বন্দীদের সাক্ষ্যের ভিত্তিতে দাবি করা হয়েছে,
ইরানের প্রয়াত জেনারেল কাসেম সোলেইমানির পরিবারের দুই সদস্যকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সোলেইমানির ভাতিজি হামিদা সোলেইমানি আফশার এবং তার মেয়ে (সোলেইমানির নাতনি)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
রাশিয়া ইরান থেকে পাওয়া ড্রোন প্রযুক্তিকে আরও উন্নত করে সেটির আধুনিক সংস্করণ আবার ইরানে পাঠাচ্ছে—এমন তথ্য জানিয়েছেন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে তারা জানান, ইউক্রেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে ইতোমধ্যে ‘শাসন পরিবর্তন’ ঘটেছে এবং দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ধরনের আঘাত হেনেছে। শুক্রবার সন্ধ্যায় মিয়ামিতে এক অর্থনৈতিক বিনিয়োগ সম্মেলনে দ