আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৫ জুলাই ২০২৬ বুধবার: প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও ঘটছে। বাংলাদেশ এ ধরনের আনুষ্ঠানিক প্রত্যাবাসনবিহীন ফেরত পাঠানো ঠেকাতে সীমান্তে নজরদারি ও পাহারা জোরদার করেছে।
সম্প্রতি লালমনিরহাটের দুর্গাপুরে সীমান্তের বাংলাদেশ অংশে এক পুরুষ, তিন নারী ও এক শিশুকে আটক করা হয়। স্থানীয়দের ভাষ্য, তারা পশ্চিমবঙ্গ থেকে নদী পেরিয়ে বাংলাদেশে এসেছিল এবং ভোর ৪টার দিকে জেলেরা তাদের দেখতে পান। পরে প্রায় ২৪ ঘণ্টা তারা দুই দেশের মধ্যবর্তী বাফার জোন বা ‘নো ম্যানস ল্যান্ডে’ অবস্থান করে। স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমান জানান, ওই ব্যক্তিরা বাংলাদেশের সীমানার ভেতরে নদীর তীরে ছিলেন।
স্থানীয় সাংবাদিক মিলন পাটোয়ারী জানান, দলটিকে খুব ভীত অবস্থায় দেখা যায়। তারা যেদিকেই যেতে চাইছিল, গুলির ঝুঁকি ছিল। পরে বাংলাদেশি সীমান্তরক্ষীরা রাইফেল, লাঠি ও বাঁশি ব্যবহার করে তাদের ভারতের দিকে ফেরত পাঠান বলে তিনি জানান।
১০ হাজারের বেশি ফেরত পাঠানোর দাবি: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর নথিহীন অভিবাসীদের শনাক্ত ও বিতাড়নের অভিযান জোরদার হয়েছে। বিজেপির এই নেতা দাবি করেছেন, মে মাসের শেষদিকে অভিযান শুরুর পর মুসলিম-প্রধান বাংলাদেশ থেকে ১০ হাজারের বেশি মানুষকে ফেরত পাঠানো হয়েছে। আরও ১ হাজারের বেশি ব্যক্তি আটক রয়েছেন এবং ফেরত পাঠানোর অপেক্ষায় আছেন। ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, অভিযান শুরুর খবর পেয়ে আরও শত শত মানুষ স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে গেছেন।
তবে বাংলাদেশি কর্মকর্তারা এ দাবি প্রত্যাখ্যান করেছেন। তাদের হিসাবে, জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রত্যাবাসন প্রক্রিয়ায় প্রায় ৩০০ বাংলাদেশি দেশে ফিরেছেন। একই সময়ে গত দুই মাসে বিজিবি ভারতীয় নিরাপত্তা বাহিনীর প্রায় ৮৫০ জনকে পুশ-ইন করার চেষ্টা ঠেকিয়েছে। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর এ ধরনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে কর্মকর্তারা জানান।
সমালোচক ও বিরোধীরা অভিযোগ করেছেন, অর্থনৈতিক সুযোগের সংকট আড়াল করতে শুভেন্দু অধিকারী ও বিজেপির অন্য নেতারা মুসলিমবিরোধী মনোভাব উসকে দিচ্ছেন। জুনে পশ্চিমবঙ্গ বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন, আগের সরকার বাংলাদেশিদের ‘জামাইয়ের মতো’ খাতির করত। তাঁর অভিযোগ, তারা ভারতের চাল, ওষুধ ও পোশাক ব্যবহার করত।
সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রতিবেদনের জন্য নিউইয়র্ক টাইমসের প্রতিনিধিরা দুই দেশের বিভিন্ন এলাকা ঘুরে বাসিন্দা, নিরাপত্তা বাহিনী ও ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক কয়েকজন বাংলাদেশির সঙ্গে কথা বলেন। উভয় দেশের সীমান্ত কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন, কারণ গণমাধ্যমে বক্তব্য দেওয়ার অনুমতি তাদের নেই।
সীমান্তে কঠোর নিরাপত্তা, তবু থামছে না পুশ-ইন: বাংলাদেশ-ভারত সীমান্তের বড় অংশজুড়ে রয়েছে জলাভূমি, পাহাড়, পুকুর ও ভাঙন-জাগা নদী। ১৯৭৫ সালে দুই দেশ সীমান্তের উভয় পাশে ১৫০ গজ এলাকা বাফার জোন হিসেবে খালি রাখার বিষয়ে সম্মত হয়। স্থানীয়ভাবে এটি ‘নো ম্যানস ল্যান্ড’ নামে পরিচিত এবং সেখানে কৃষকেরা চাষ করেন।
ভারত সীমান্তের প্রায় চার-পঞ্চমাংশ এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে। কৃষকদের চলাচলের জন্য গেট, সীমান্ত চিহ্নিত করতে বয়া ও পিলার, পাশাপাশি সার্চলাইট ও নিরাপত্তা ক্যামেরাও রয়েছে। দুই দেশের সীমান্তরক্ষীরা ২৪ ঘণ্টা টহল দিলেও অভিবাসন ও চোরাচালান পুরোপুরি ঠেকানো যাচ্ছে না।
জুনে বাংলাদেশের উত্তরাঞ্চরে যাওয়ার আগে খবর আসে, ভারতীয় বাহিনী বাংলাদেশি কাগজপত্রধারী, ভারতীয় পরিচয়পত্রধারী এবং কোনো নথি না থাকা কয়েক ডজন মানুষকে সীমান্ত পার করে ঠেলে দেয়। বাংলাদেশি বাহিনী আনুষ্ঠানিক প্রত্যাবাসন ছাড়া তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।
২০২৪ সালে বাংলাদেশে ছাত্র গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর দুই দেশের সম্পর্কে উত্তেজনা বেড়েছে। পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা পশ্চিমবঙ্গে মুসলিমবিরোধী মনোভাব বাড়াতে ভূমিকা রাখে এবং এটি শুভেন্দু অধিকারীর নির্বাচনী সাফল্যেও প্রভাব ফেলতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
লালমনিরহাটের দুর্গাপুরে কৃষক মতিয়ার রহমান সীমান্ত দিয়ে মানুষকে ঠেলে দেওয়ার বহু ঘটনা দেখেছেন বলে জানান। সীমান্ত থেকে প্রায় এক মাইল দূরে দাঁড়িয়ে ভারতের কাঁটাতারের বেড়া ও খুঁটিতে থাকা সিসিটিভি ক্যামেরা দেখা যায়। অন্যদিকে বিজিবি সদস্যদের রাইফেল নিয়ে সাইকেলে টহল দিতে দেখা যায়।
বিজিবি কর্মকর্তারা জানান, স্থানীয়দের অনুপ্রবেশ ও অবৈধ প্রবেশের বিষয়ে নজর রাখতে উৎসাহিত করা হয়েছে। কৃষক হামিদুল ইসলাম বলেন, সীমান্তে চাষ করার সময় কৃষকেরা সবসময় আতঙ্কে থাকেন, কখন সংঘর্ষের মধ্যে পড়ে গুলির শিকার হতে হয়।
অন্য একটি সীমান্ত গ্রামে গত মাসে ভারত থেকে তিন শিশু, দুই নারী ও পাঁচ পুরুষকে পুশ-ইন করা হলে বাংলাদেশ তাদের প্রবেশ করতে দেয়নি। তিন দিন তারা রোদ-বৃষ্টির মধ্যে বাংলাদেশের পঞ্চগড়ের কাছে বাফার জোনে আটকে ছিলেন।
বাংলাদেশ আনসারের সদস্য বেলাল হোসেন জানান, তিনি প্রথমে ওই দলের দুজনকে বাংলাদেশের দিকে আসতে দেখেন। তারা নিজেদের বাংলাদেশি বা ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় প্রমাণ করতে পারেননি। আটক ব্যক্তিরা জানান, তাদেরসহ আরও অনেককে তিনটি বড় বাসে করে সীমান্তে আনা হয়েছিল। পরে বিএসএফ তাদের আবার ফিরিয়ে নেয়।
পশ্চিমবঙ্গে অস্থায়ী আটক কেন্দ্র: শুভেন্দু অধিকারীর নির্বাচনী স্লোগান ছিল ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’—অর্থাৎ শনাক্ত করা, ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ও বিতাড়ন। কয়েক দশক ধরে সীমান্ত নিয়ন্ত্রণে ভারতের বিভিন্ন সরকারের ব্যর্থ প্রচেষ্টার ধারাবাহিকতায় এ অভিযান চালানো হচ্ছে। তবে ভারতে অবৈধভাবে থাকা ‘বাংলাদেশি’দের নির্ভরযোগ্য সংখ্যা নেই। পশ্চিমবঙ্গে ভাষা ও সংস্কৃতির মিল থাকায় বাংলাদেশি ও ভারতীয় নাগরিককে আলাদা করাও কঠিন।
পশ্চিমবঙ্গ সরকার সীমান্তের কাছাকাছি কিছু ভবনকে অস্থায়ী আটক কেন্দ্রে রূপান্তর করেছে এবং স্থায়ী কেন্দ্র তৈরির পরিকল্পনাও রয়েছে। তেঁতুলিয়ার ‘পথসাথী’ নামের সরকারি পান্থনিবাসকে এমন একটি অস্থায়ী কেন্দ্রে পরিণত করা হয়েছে। পুলিশ ভবনটি পাহারা দিচ্ছিল এবং সাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল।
এক পুলিশ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ২০০ জন ধারণক্ষমতার কেন্দ্রটি প্রায় পূর্ণ। বাইরে থেকে কিছু আটক ব্যক্তিকে জানালার পাশে বসে হাত নাড়তে দেখা যায়। কাপড় শুকানোর দড়িতে পোশাক ঝুলছিল। বাইরে একটি বেসরকারি বাসে পুলিশ সদস্যরা আটক ব্যক্তিদের সারিবদ্ধভাবে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছিলেন।
তেঁতুলিয়া যে জেলার অধীন, সেই জেলার পুলিশ সুপার অলকানন্দা ভাওয়াল জানান, বিতাড়ন কার্যক্রমটি চলমান এবং এতে জেলা গোয়েন্দা বিভাগসহ একাধিক সংস্থা যুক্ত রয়েছে।
সংস্কার/ইএমই
ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে
ভারতের বিহারের নওয়াদা জেলায় এক মুসলিম তরুণীকে জনসমক্ষে হেনস্তা, জোর করে নিকাব খুলে নেওয়া এবং কপালে সিঁদুর পরানোর অভিযোগ উঠেছে। গত সপ্তাহে কামালপুর এলাকায় ঘটে যাওয়া ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা, ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়।