অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের নির্যাতনের তদন্তের দাবি

ছবি : সংগৃহীত

সংস্কার ১২ জুন ২০২৬ শুক্রবার: ইসরায়েলের কারাগার ও আটককেন্দ্রে ফিলিস্তিনি বন্দীদের ওপর পদ্ধতিগত নির্যাতন এবং যৌন সহিংসতার অভিযোগ উঠে এসেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার একটি অনুসন্ধানী তথ্যচিত্রে। বডিজ অব এভিডেন্স: ইসরায়েলস ডার্কেস্ট ওয়েপন শিরোনামের ওই তথ্যচিত্রে সাবেক বন্দীদের সাক্ষ্যের ভিত্তিতে দাবি করা হয়েছে, বন্দীদের ভয় দেখানো, অপমান করা এবং যৌন নির্যাতনের অংশ হিসেবে কুকুর ব্যবহার করা হতো।

গাজার খান ইউনিসের বাসিন্দা মোহাম্মদ জাকি আল-বাকরি, যিনি প্রায় ২০ মাস বিভিন্ন ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন, অভিযোগ করেন যে বন্দীদের নগ্ন করে হাত-পা বেঁধে চোখ ঢেকে রাখা হতো। এরপর তাদের ওপর নির্যাতন চালানো হতো এবং হামলার জন্য কুকুর ব্যবহার করা হতো। তার দাবি, এসব ঘটনার ভিডিওও ধারণ করা হয়েছে।

তথ্যচিত্রে আরও কয়েকজন সাবেক বন্দী একই ধরনের অভিযোগ করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, বিবস্ত্র করা, মারধর, হুমকি দেওয়া, দীর্ঘ সময় হাত-পা বেঁধে রাখা এবং কুকুর দিয়ে হামলা ছিল নিয়মিত ঘটনা। অনেকের অভিযোগ, যৌন অপমান ও সহিংসতার মাধ্যমে বন্দীদের মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করা হতো।

নিরাপত্তার কারণে পরিচয় গোপন রাখা গাজার এক সাবেক বন্দী দাবি করেন, তাকে ইসরায়েলের আটটি আটককেন্দ্রে নেওয়া হয়েছিল। তার অভিযোগ, কুখ্যাত সদে তেইমান আটককেন্দ্রে বন্দীদের ওপর পরিকল্পিতভাবে কুকুর লেলিয়ে দেওয়া হতো। আরও কয়েকজন সাবেক বন্দীও একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

অধিকৃত পশ্চিম তীরের কয়েকজন সাবেক বন্দী অভিযোগ করেছেন, তাদের বারবার জোরপূর্বক পোশাক খুলে দেহ তল্লাশি, অপমানজনক আচরণ এবং শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। সামাজিক লজ্জা ও ভয়ের কারণে অনেকেই এসব ঘটনা প্রকাশ করতে পারেন না বলেও তারা জানিয়েছেন।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, যৌন সহিংসতা ও অপমানকে বন্দীদের নীরব করে রাখার একটি কৌশল হিসেবে ব্যবহার করা হয়। ফিলিস্তিনি নারী অধিকার সংগঠন উইমেনস সেন্টার ফর লিগ্যাল এইড অ্যান্ড কাউন্সেলিং জানিয়েছে, সামাজিক কলঙ্কের কারণে পুরুষ, নারী ও শিশুরা প্রায়ই নির্যাতনের ঘটনা প্রকাশ করতে পারেন না।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ বলেন, ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে কুকুর ব্যবহার করে হামলা, নির্যাতন ও যৌন সহিংসতার শিকার হচ্ছেন। তার মতে, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং দীর্ঘদিনের একটি ধারাবাহিক বাস্তবতা।

তথ্যচিত্রে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে হামলা, মারধর, জোরপূর্বক নগ্ন করা এবং যৌন অপমানের অভিযোগও তুলে ধরা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, পুলিশ ও সেনাবাহিনীকে জানানো হলেও সহায়তা পেতে দেরি হয়েছে এবং এখন পর্যন্ত কাউকে শাস্তির আওতায় আনা হয়নি।

তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে। ইসরায়েল প্রিজন সার্ভিসের দাবি, তারা আইন মেনে এবং কঠোর তদারকির মাধ্যমে বন্দীদের মৌলিক অধিকার নিশ্চিত করে। এছাড়া যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইতার বলেছেন, এ ধরনের অভিযোগ থাকলে তা তদন্তকারী সংস্থার কাছে উপস্থাপন করা উচিত এবং যথাযথভাবে পর্যালোচনা করা হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে সোলেইমানির স্বজন গ্রেপ্তার : বাতিল গ্রিন কার্ড

ইরানের প্রয়াত জেনারেল কাসেম সোলেইমানির পরিবারের দুই সদস্যকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সোলেইমানির ভাতিজি হামিদা সোলেইমানি আফশার এবং তার মেয়ে (সোলেইমানির নাতনি)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ইরান কি রাশিয়া থেকে উন্নত ড্রোন ফেরত পাচ্ছে

রাশিয়া ইরান থেকে পাওয়া ড্রোন প্রযুক্তিকে আরও উন্নত করে সেটির আধুনিক সংস্করণ আবার ইরানে পাঠাচ্ছে—এমন তথ্য জানিয়েছেন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা।  বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে তারা জানান, ইউক্রেন

ইরানে ‘বড় আঘাত’ দাবি ট্রাম্পের : কিউবা পরবর্তী লক্ষ্য

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে ইতোমধ্যে ‘শাসন পরিবর্তন’ ঘটেছে এবং দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ধরনের আঘাত হেনেছে। শুক্রবার সন্ধ্যায় মিয়ামিতে এক অর্থনৈতিক বিনিয়োগ সম্মেলনে দ

ওয়াশিংটনে সম্মেলনে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে ঐক্যের আহ্বান

শিশুদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট