আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৫ জুলাই ২০২৬ বুধবার: বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ।
মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে যৌথ গবেষণায় যুক্ত। সম্প্রতি বেইজিংয়ে এক অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছ থেকে তিনি ‘ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোঅপারেশন অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন। বিশ্বের মাত্র ৯ জন বিজ্ঞানী এই সম্মাননা পেয়েছেন।
ওগানোভ জানান, ২০০৮ সালে চীন সফরের পর তিনি ইউরোপের বিজ্ঞানী বন্ধুদের বলেছিলেন, শিল্প ও বিজ্ঞানে চীন একসময় বিশ্বের শীর্ষে উঠবে। তখন অনেকেই তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। প্রায় ১৮ বছর পর তাঁর সেই ধারণাই বাস্তবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রুশ এই বিজ্ঞানীর মতে, চীন এখন শুধু শিল্প ও অর্থনীতিতে নয়, উচ্চমানের বৈজ্ঞানিক গবেষণাতেও যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। বিশ্বের মোট বৈজ্ঞানিক প্রকাশনার প্রায় এক-তৃতীয়াংশ চীনের অবদান। ২০২৬ সালের সর্বশেষ ‘নেচার ইনডেক্স’-এর তথ্যেও চীনকে প্রথম এবং যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় অবস্থানে দেখানো হয়েছে। ১৭৮টি শীর্ষস্থানীয় বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত গবেষণার ভিত্তিতে এই অবস্থান নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞানী ওগানোভ বলেন, বিজ্ঞানের কোনো সীমা রাজনৈতিক বৈরিতা দিয়ে নির্ধারিত হয় না। বিজ্ঞান ও উন্নয়নকে কোনো একটি দেশের মধ্যে আটকে রাখা সম্ভব নয়। তাঁর মতে, ভবিষ্যৎ তাদেরই, যারা সম্পর্কের সেতু তৈরি করে; যারা সেতু ভেঙে দেয়, তাদের নয়। (এসসিএমপি)
সংস্কার/ইএমই
বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে
ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু একটি প্রযুক্তি নয়, এটি ভবিষ্যতের অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি। এআই-ভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি করতে
দেশে অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, এসব নিবন্ধনবিহীন পোর্টাল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার, ব্যক্তিগত চরিত্রহনন, ব্ল্যাকমেইল, সাইবার চাঁদাবাজি, গুজব ছড়ানো, ভুয়া বিজ্ঞাপন, আর্থিক প্রতারণা এবং তথ্য চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অনেক পোর্টালের সঙ্গে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত উৎপাদন প্রযুক্তি এবং ভবিষ্যতের শিল্পখাতের চাহিদা পূরণে উচ্চশিক্ষায় বড় ধরনের সংস্কার শুরু করেছে চীন। জাতীয় উন্নয়ন পরিকল্পনা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম পুনর্গঠন করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার উদ্ধৃত শিক্ষা