অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মুজিব-ইন্দিরা চুক্তি লঙ্ঘন করে বিএসএফের বাঙ্কার খনন

সিলেটের বিয়ানী-বাজার উপজেলার গজুকাঁটা সীমান্ত এলাকা পরিস্থিতির কোন সমাধান হয়নি। কমান্ডিং অফিসার পর্যায়ের পতাকা বৈঠকে বিএসএফ পরিস্থিতিকে ঘোলাটে করার লক্ষ্যে ২শ’ বছরের পুরনো জামে মসজিদের পাশে নির্মানাধীন নতুন ভবনের স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য বিজিবিকে চাপ প্রয়োগ করে।

বিজিবি জিরো লাইনের ২০ গজের মধ্য থেকে বিএসএফকে বাঙ্কার সরিয়ে নিতে অনুরোধ করে। এ নিয়ে উভয়ের মধ্যে মত বিরোধ বাড়তে থাকলে অমিমাংসিত অবস্থায় বৈঠক শেষ হয়। সীমান্তের নির্ভরযোগ্য একটি সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তবে বিজিবি ৫২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেছেন, আরো পতাকা বৈঠকের মাধ্যমে শিগগিরই এর সমাধান হবে। সরেজমিন গজুকাটা সীমাস্ত এলাকায় গিয়ে দেখা যায়, ১৯৭৫ সালের মুজিব-ইন্দিরা চুক্তি লঙ্ঘন করে বিএসএফ সীমান্ত পিলারের ২০ গজের মধ্যে বাঙ্কার খনন করে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। বিএসএফ জওয়ানরা সীমান্ত পিলারের নিকটে এসে বারবার মসজিদে কাজ হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করছে। কিছু সময় পর পর তারা মসজিদটির ছবি তুলে নিয়ে যাচ্ছে। এদিকে ভারতের আগ্রাসী ভূমিকার জবাব দিতে বিজিবিও তাদের শক্তি বৃদ্ধি করে সতর্ক অবস্থানে রয়েছে। গজুকাঁটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অনেক পরিবার ইতোমধ্যে এলাকা ছেড়ে নিরাপদ অবস্থানে চলে গেছেন।

সম্পর্কিত খবর

সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলমকে ঘিরে বিতর্ক : অতীত নিয়ে আলোচনা

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান

আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ (সংশোধিত)-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার ২৪ জুন ২০২৬ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ মূল এখতিয়ারে এ রিট দায়ের করেন মোহাম্মদ মহসেন রশিদ। হাইকোর্টে দায়ের করা রিটের নম্বর ৭১৯৮ অব ২০২৬। এতে

মহেশপুরে ফলন্ত ড্রাগন বাগান কেটে নষ্ট : স্ট্রোক করলেন মালিক

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির ফলন্ত ড্রাগন বাগান কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ২৩ জুন ২০২৬ দিবাগত রাতে উপজেলার আজমপুর ইউনিয়নের বেলতলা মাঠে এ ঘটনা ঘটে। স্বপ্নের বাগান ধ্বংস হতে দেখে কৃষক শাহজালাল (ছাকা) মাঠেই স্ট্রোক করে অচেতন হয়ে পড়েন।

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন বাংলাদেশি হজযাত্রীরা। বুধবার ২৪ জুন ২০২৬ প্রকাশিত হজ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ১৭০টি ফিরতি ফ্লাইটে মোট ৬৪ হাজার ১৬৩ জন হাজি দেশে ফিরেছেন। দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯