অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি

ছবি : সংগৃহীত

সংস্কার ২৪ জুন ২০২৬ বুধবার: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন বাংলাদেশি হজযাত্রীরা। বুধবার ২৪ জুন ২০২৬ প্রকাশিত হজ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ১৭০টি ফিরতি ফ্লাইটে মোট ৬৪ হাজার ১৬৩ জন হাজি দেশে ফিরেছেন।

দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯ হাজার ৮৮৮ জন রয়েছেন।

ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৯টি ফ্লাইটে ২৮ হাজার ৮৪৫ জন, সৌদিয়া এয়ারলাইন্স ৫৯টি ফ্লাইটে ২২ হাজার ৪৫৯ জন এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন হাজিকে দেশে এনেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সে আরও ৪ হাজার ১৮৭ জন ফিরেছেন।

হজ অফিস জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী অবশিষ্ট হাজিদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হবে। ফিরতি ফ্লাইট পরিচালনা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারীসহ মোট ৫৪ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।

হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, এ মৌসুমে ৪১৫ জন বাংলাদেশি হাজি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া সৌদি আরবে বাংলাদেশি মেডিকেল টিম ও হেল্প ডেস্কের মাধ্যমে হাজারো হাজিকে স্বাস্থ্যসেবা ও তথ্যসেবা দেওয়া হয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ (সংশোধিত)-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার ২৪ জুন ২০২৬ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ মূল এখতিয়ারে এ রিট দায়ের করেন মোহাম্মদ মহসেন রশিদ। হাইকোর্টে দায়ের করা রিটের নম্বর ৭১৯৮ অব ২০২৬। এতে

মহেশপুরে ফলন্ত ড্রাগন বাগান কেটে নষ্ট : স্ট্রোক করলেন মালিক

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির ফলন্ত ড্রাগন বাগান কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ২৩ জুন ২০২৬ দিবাগত রাতে উপজেলার আজমপুর ইউনিয়নের বেলতলা মাঠে এ ঘটনা ঘটে। স্বপ্নের বাগান ধ্বংস হতে দেখে কৃষক শাহজালাল (ছাকা) মাঠেই স্ট্রোক করে অচেতন হয়ে পড়েন।

সুপার এল নিনোতে এশিয়ার খাদ্য সরবরাহে বড় ঝুঁকি : অস্থিরতার আশঙ্কা

প্রশান্ত মহাসাগরে একটি শক্তিশালী ‘সুপার’ এল নিনো গঠিত হচ্ছে, যেখানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। মার্কিন পূর্বাভাসে বলা হয়েছে, এটি বিধ্বংসী আবহাওয়ার প্রায় দুই-তৃতীয়াংশ সম্ভাবনা তৈরি করছে। আবহাওয়া সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, এটি ১৯৫০ সালের পর অন্যতম শক্তিশালী এ

জুলাইযোদ্ধাদের মাসিক ভাতা নির্ধারণ : ক-শ্রেণিতে ২০ হাজার টাকা

জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক সম্মানি ভাতা নিশ্চিত করতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া