আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৪ জুন ২০২৬ বুধবার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ (সংশোধিত)-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার ২৪ জুন ২০২৬ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ মূল এখতিয়ারে এ রিট দায়ের করেন মোহাম্মদ মহসেন রশিদ।
হাইকোর্টে দায়ের করা রিটের নম্বর ৭১৯৮ অব ২০২৬। এতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
রিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কয়েকটি ধারার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আবেদনকারীর দাবি, আইনের কিছু ধারা সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার ও ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। তাই এসব বিধানকে কেন অসাংবিধানিক, আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং বাতিল ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, বিদ্যমান আইনের কয়েকটি বিধান সংবিধানের নির্দিষ্ট অনুচ্ছেদের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তাই সেগুলোর বিচারিক পর্যালোচনা প্রয়োজন এবং বিষয়টি গভীরভাবে পর্যালোচনার জন্য আদালতের কাছে অনুরোধ জানানো হয়েছে।
রিটের সঙ্গে ২০২৬ সালের ৪ এপ্রিল জারি করা একটি আইনি নোটিশের সত্যায়িত অনুলিপি ‘অ্যানেক্সার-এ’ হিসেবে সংযুক্ত করা হয়েছে। ওই নোটিশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বিতর্কিত ধারাগুলোর বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল।
আইন বিশেষজ্ঞদের মতে, আদালত রিট গ্রহণ করে রুল জারি করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিধানের সাংবিধানিক বৈধতা বিচারিক পর্যালোচনার সুযোগ সৃষ্টি হবে। এখন এ বিষয়ে আদালতের প্রাথমিক শুনানির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।
সংস্কার/ইএমই
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার ঘটনাকে অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ১৩ জুলাই ২০২৬ জাতীয় সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি
সরকার ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে। রোববার ৫ জুলাই ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। পুনর্গঠিত কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)
রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ‘নতুন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে সরকার পুলিশি ও প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী করছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান