অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলমকে ঘিরে বিতর্ক : অতীত নিয়ে আলোচনা

ছবি : সংগৃহীত

সংস্কার ২৮ জুন ২০২৬ রবিবার: সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকের মতে, স্বচ্ছতার উদ্যোগের নামে ৭০০ বছরের পুরোনো মাজারের প্রচলিত ব্যবস্থায় তড়িঘড়ি হস্তক্ষেপ করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়ের এলআর ফান্ড, কবি নজরুল অডিটোরিয়ামের আয়-ব্যয়ের স্বচ্ছতা এবং সরকারি গাড়ি কেনার ঋণের শর্ত ভঙ্গ করায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরোপ করা ৬ লাখ ২৫ হাজার টাকার বেশি জরিমানার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। মাজারে দানের টাকা গণনা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ লাখ টাকা অনুদান দেওয়াকেও কেউ কেউ রাজনৈতিক প্রদর্শনী হিসেবে মন্তব্য করেছেন।

সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সিলেটের সমন্বয়ক আব্দুল করিম চৌধুরী বলেন, মাজারের দানের অর্থ গণনার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান দেওয়া ছিল রাজনৈতিক স্ট্যান্ট। অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় ভেজালবিরোধী অভিযানের মাধ্যমে পরিচিতি পাওয়া সারওয়ার আলম সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে প্রশংসাসূচক পোস্ট করেছিলেন। ২০১৮ সালে গণস্বাস্থ্য কেন্দ্রে অভিযানের নেতৃত্বও তিনি দিয়েছিলেন। পরে রহস্যজনক কারণে তার পদোন্নতি আটকে যায় বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়।

চলতি বছরের ২৯ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি গাড়ি কেনার ঋণের শর্ত ভঙ্গের দায়ে তাকে জরিমানা করে। তবে সিলেট ছাড়ার আগে সেই অর্থ আদায় হয়েছে কি না, তা জানা যায়নি। একই সঙ্গে জেলা প্রশাসনের এলআর ফান্ডের অর্থের উৎস ও ব্যয় নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক বলেন, বিষয়টি দীর্ঘদিনের চর্চা এবং সরকার তা পর্যবেক্ষণ করছে। প্রয়োজনীয় পরিবর্তন আলোচনার মাধ্যমেই করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সারওয়ার আলমের ২০১৭ ও ২০১৯ সালের কয়েকটি পোস্টও নতুন করে আলোচনায় এসেছে। সেখানে তিনি শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের প্রশংসা করেছিলেন। আবার গত ১৭ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে শুভকামনাও জানান।

৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর সারওয়ার আলম উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে গত বছরের ১৮ আগস্ট সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান। ছাত্রজীবনে তিনি একটি ইসলামী সংগঠনের হল সভাপতি ছিলেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হলেও এর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে তাকে প্রত্যাহারের প্রতিবাদে এবং পুনর্বহালের দাবিতে সিলেটে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা তাকে স্লোগান দিয়ে বিদায় জানান এবং তিনি তাদের সঙ্গে করমর্দনও করেন। এ ঘটনায় প্রশাসনিক পদক্ষেপের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না, সে প্রশ্নও সামনে এসেছে। একটি সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের সময় মাজার ইস্যুতে এই পদক্ষেপ বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করতে পারত এবং প্রত্যাহার না করা হলে সংঘর্ষের আশঙ্কা ছিল।

মাজার কর্তৃপক্ষ, ভক্ত ও সাধারণ মানুষের একটি অংশ মনে করছেন, উচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও জেলা প্রশাসকের একক উদ্যোগে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করা উচিত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে অভিযোগ করেন, মাজারপন্থিদের বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কবি ও সাংবাদিক কবির ইয়াহমদ তার ফেসবুক পোস্টে লেখেন, মাজারকে কেন্দ্র করে দীর্ঘদিনের প্রচারণার সঙ্গে এবার আর্থিক দুর্নীতির নতুন অভিযোগ যুক্ত করা হয়েছে। তার মতে, মাজারের আর্থিক ব্যবস্থাপনা সরাসরি নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগে কিছুটা তাড়াহুড়ো হয়েছে এবং এ বিষয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে আগে আলোচনা করা হয়নি। তিনি উল্লেখ করেন, এটি ৭০০ বছরের একটি ঐতিহ্য।

এরই মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক মাসের মধ্যে একটি গ্রহণযোগ্য আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতির সুপারিশ দিতে বলা হয়েছে।

মাজার ইস্যুতে অনলাইন অ্যাক্টিভিস্ট ব্রাত্য রাইসু মন্তব্য করেন, সারওয়ার আলমকে প্রশংসা করার আগে তার আগের ভূমিকা বিবেচনা করা প্রয়োজন। তার মতে, সাম্প্রতিক পদক্ষেপ একটি নির্দিষ্ট গোষ্ঠীর রাজনৈতিক উদ্দেশ্য পূরণে ব্যবহৃত হতে পারে। সাংবাদিক ও কথাসাহিত্যিক মাহবুব মোর্শেদও লেখেন, মাজার ভাঙার সময় দায়িত্বশীলদের তৎপরতা না থাকলেও দানবাক্সের হিসাব নিতে তাদের আগ্রহ ছিল বেশি।

মিডিয়া ব্যক্তিত্ব সারোয়ার তুষার প্রশ্ন তোলেন, মাজারে ট্রাংক কেনা, সিসি ক্যামেরা স্থাপন এবং অন্যান্য ব্যয়ের অর্থ কোথা থেকে এসেছে। তিনি জানতে চান, এলআর ফান্ডের অর্থ সরকারি নাকি স্থানীয়ভাবে সংগৃহীত, এর আয়-ব্যয়ের অডিট হয় কি না এবং এই তহবিলের অর্থের উৎস কতটা স্বচ্ছ।

সংস্কার/ইএনআর

সম্পর্কিত খবর

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি : তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার ঘটনাকে অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ১৩ জুলাই ২০২৬ জাতীয় সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি

১১ সদস্যের নতুন প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি গঠন

সরকার ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে। রোববার ৫ জুলাই ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। পুনর্গঠিত কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)

পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায়

রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ‘নতুন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে সরকার পুলিশি ও প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী করছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং

আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ (সংশোধিত)-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার ২৪ জুন ২০২৬ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ মূল এখতিয়ারে এ রিট দায়ের করেন মোহাম্মদ মহসেন রশিদ। হাইকোর্টে দায়ের করা রিটের নম্বর ৭১৯৮ অব ২০২৬। এতে