আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৮ জুন ২০২৬ রবিবার: দীর্ঘ কূটনৈতিক নীরবতা ও ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের প্রথম চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সফরের শেষ দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজিসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। পরে স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে বেইজিং ত্যাগ করে বাংলাদেশ সময় রাত ৮টার কিছু পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সংশ্লিষ্ট সূত্রের মতে, এই সফর বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক পরিসরে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব এসেছে। এর লক্ষ্য হবে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য, অর্থনৈতিক লেনদেন এবং মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা আরও শক্তিশালী করা।
চট্টগ্রাম ও মোংলা বন্দর উন্নয়নে চীনের আগ্রহ: চীন চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে এবং মোংলা বন্দরকে আরও আধুনিক, সেবামুখী ও কার্যকর করতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।
জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদার: দুই দেশের মধ্যে সংস্কৃতি, গণমাধ্যম, প্রযুক্তি, জ্ঞান বিনিময় ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে ‘পিপল টু পিপল’ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া শিক্ষা ব্যবস্থায় ম্যান্ডারিন ভাষা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় সহযোগিতা এবং চীনা ভাষা শিক্ষায় শিক্ষক ও অবকাঠামোগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বেইজিং।
ভিসা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা: বাংলাদেশে আধুনিক স্বাস্থ্যসেবা, রোবোটিক সার্জারি ও হাসপাতাল স্থাপনে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে চীন। পাশাপাশি চিকিৎসার জন্য বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও ইতিবাচক অবস্থান জানিয়েছে দেশটি।
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা: রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। প্রয়োজন হলে মিয়ানমারের সঙ্গে সংলাপের ক্ষেত্রে চীন সহায়তা করবে বলেও আশ্বাস দিয়েছে।
পররাষ্ট্র ও প্রতিরক্ষা সংলাপ: প্রথমবারের মতো বাংলাদেশ ও চীনের মধ্যে ‘টু প্লাস টু’ কাঠামোয় পররাষ্ট্র ও প্রতিরক্ষা সংলাপ চালুর বিষয়ে সমঝোতা হয়েছে। নিয়মিত বৈঠকের মাধ্যমে দুই দেশের কৌশলগত সহযোগিতা আরও জোরদার করা হবে। একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি সম্মান পুনর্ব্যক্ত করেছে চীন।
ব্রিকস সদস্যপদে সমর্থন: বাংলাদেশ ভবিষ্যতে ব্রিকসের সদস্যপদের জন্য আবেদন করলে চীন তা স্বাগত জানাবে বলে জানিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
১৭টি সমঝোতা স্মারক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, মোট ১৭টি এমওইউর মধ্যে ১৩টি দুই দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে, তিনটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে এবং একটি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত হয়েছে।
সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচি: চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সফরে গিয়ে প্রধানমন্ত্রী প্রথমে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস-২০২৬-এ অংশ নেন। পরে বেইজিংয়ে পৌঁছে চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টসহ শীর্ষ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন।
তিয়ানআনমেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন: প্রধানমন্ত্রী তিয়ানআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং তিনি নীরবে শ্রদ্ধা জানান। সফরে তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদী আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সিপিসি জাদুঘর পরিদর্শন: প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাসবিষয়ক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখার পাশাপাশি একটি অডিও-ভিজ্যুয়াল প্রদর্শনী উপভোগ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। সফর শেষে তিনি দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসে ফিরে যান।
সংস্কার/ইএনআর
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.
ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়