অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

অনিবন্ধিত অনলাইন পোর্টালের দৌরাত্ম্য : আইনি পদক্ষেপের উদ্যোগ

ছবি : সংগৃহীত

সংস্কার ২৮ জুন ২০২৬ রবিবার: দেশে অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, এসব নিবন্ধনবিহীন পোর্টাল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার, ব্যক্তিগত চরিত্রহনন, ব্ল্যাকমেইল, সাইবার চাঁদাবাজি, গুজব ছড়ানো, ভুয়া বিজ্ঞাপন, আর্থিক প্রতারণা এবং তথ্য চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অনেক পোর্টালের সঙ্গে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজও যুক্ত রয়েছে। বিশ্লেষকদের মতে, এসব অনিয়ন্ত্রিত প্ল্যাটফর্মকে দ্রুত আইনি কাঠামোর আওতায় না আনলে তা জাতীয় স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪টি হলেও অনুমোদনহীন পোর্টালের সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজার। অভিযোগ রয়েছে, এসব পোর্টালের অনেকগুলো ভুয়া ঠিকানা ও বিদেশি ডোমেইন ব্যবহার করে পরিচালিত হচ্ছে। ফলে প্রকৃত মালিক বা পরিচালকদের পরিচয় গোপন থাকায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনি ব্যবস্থা নিতে গেলেও তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এসব প্ল্যাটফর্মে যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনীতিবিদ, সামরিক-বেসামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, শিল্পপতি, নারী ও শিশুদের লক্ষ্য করে নানা ধরনের তথ্য প্রকাশ করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাংবিধানিক প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রবণতা বেড়েছে। অভিযোগ অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের সমর্থকরা বিভিন্ন অনিবন্ধিত পোর্টাল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরকার ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালাচ্ছেন। দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতেও সামাজিক মাধ্যমে তাদের সক্রিয়তা দেখা গেছে এবং বিভিন্ন অনলাইন পোর্টালে তাদের পক্ষে প্রচারণা চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অনুমোদনহীন পোর্টালগুলোর বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়, সাইবার ব্ল্যাকমেইল, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, ভুয়া লটারি ও সরকারি অনুদানের প্রলোভন দেখিয়ে প্রতারণা, ব্যাংক ও মোবাইল ব্যাংকিং তথ্য চুরি, নারীদের হয়রানি এবং অনলাইন বেটিংয়ের মাধ্যমে তরুণদের জুয়ার দিকে আকৃষ্ট করার অভিযোগও রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী বিটিআরসি ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালালেও বিদেশ থেকে পরিচালিত ডোমেইনের কারণে অনেক পোর্টাল বন্ধ করা সম্ভব হচ্ছে না।

এ পরিস্থিতিতে অনিবন্ধিত অনলাইন পোর্টালের কার্যক্রম নিয়ন্ত্রণে গত ২২ জুন হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল-এর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু জনস্বার্থে এ রিট করেন। রিটে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাংবিধানিক প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, বিটিআরসি চেয়ারম্যান, আইজিপি, র‌্যাব মহাপরিচালক, ডিএমপি কমিশনার, সিআইডি প্রধান এবং সিআইডি সাইবার পুলিশ সেন্টারের প্রধানকে বিবাদী করা হয়েছে।

রিটে সংশ্লিষ্ট অনলাইন প্ল্যাটফর্মগুলোর কার্যক্রম তদন্ত, প্রকৃত মালিকানা ও নিবন্ধন যাচাই, আইনবিরোধী কনটেন্ট অপসারণ, প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম বন্ধ বা ব্লক করা এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু বলেন, মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভিত্তি হলেও মিথ্যা তথ্য, গুজব, সাইবার বুলিং ও মানহানিকর প্রচারণা সেই স্বাধীনতার অংশ নয়। জনস্বার্থে রিটের শুনানি শিগগিরই অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালে হাইকোর্ট নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টালের প্রচার-প্রকাশ বন্ধের নির্দেশ দিয়েছিলেন এবং অন্তত ১০টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করেন। একই সঙ্গে সাংবাদিকতার জন্য কার্যকর নৈতিক আচরণবিধি প্রণয়নের বিষয়ে রুল জারি করা হলেও গত পাঁচ বছরে সেই রুলের চূড়ান্ত শুনানির অগ্রগতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সংস্কার/ইএনআর

সম্পর্কিত খবর

বিজ্ঞান-প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন : রুশ বিজ্ঞানী

বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে

বিজ্ঞান-প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন : রুশ বিজ্ঞানী

বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে

এআই খাতে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষ জনশক্তি গঠনে সর্বোচ্চ গুরুত্ব

ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু একটি প্রযুক্তি নয়, এটি ভবিষ্যতের অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি। এআই-ভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি করতে

চীনে এআই ও প্রযুক্তিতে জোর : ১২০০০ এর বেশি স্নাতক পাঠ্যক্রম বাতিল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত উৎপাদন প্রযুক্তি এবং ভবিষ্যতের শিল্পখাতের চাহিদা পূরণে উচ্চশিক্ষায় বড় ধরনের সংস্কার শুরু করেছে চীন। জাতীয় উন্নয়ন পরিকল্পনা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম পুনর্গঠন করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার উদ্ধৃত শিক্ষা