অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ভারতকে মাথাপিছু আয়ে ছাড়িয়েছে বাংলাদেশ

চলতি ২০২০-২১ অর্থবছর শেষে বাংলাদেশের মাথাপিছু আয়ের প্রাক্কলন হাজার ২২৭ ডলার। এদিকে ভারতের হালনাগাদ তথ্য বলছে, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী লকডাউনের প্রভাবে দেশটির মাথাপিছু আয় দাঁড়িয়েছে হাজার ৯৪৭ ডলার। হিসাবে মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে মাথাপিছু আয়ে ভারতকে বাংলাদেশের ছাড়িয়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে দেশটির সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামানিয়ামকে উদ্ধৃত করে বলা হয়, সংখ্যাগুলো তুলনাযোগ্য নয়। সময় এলাকাভেদে কল্যাণমূলক কার্যক্রমের তুলনার জন্য বাজার বিনিময় হার বিবেচনা যথার্থ নয়। এতে করে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি অথবা উৎপাদনশীলতার চিত্র সঠিকভাবে ফুটে নাও উঠতে পারে। স্থিরমূল্যে মোট দেশজ উৎপাদন (জিডিপি), ক্রয়ক্ষমতার বিনিময় হার তুলনা করা সমীচীন, যা বিবেচনায় নিলে ভারত এগিয়েই থাকবে।

মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যাওয়া বাংলাদেশের উন্নয়নের একটা প্রতিফলন হিসেবে দেখছেন দেশের অর্থনীতিবিদরা। তবে তাদেরও মতামত হলো, তুলনা যথার্থ হবে ক্রয়ক্ষমতা বিবেচনার নিরিখে। মাতৃমৃত্যু হার, শিশুদের টিকা প্রদান কার্যক্রম, প্রাথমিক শিক্ষায় ছেলেমেয়ের পার্থক্য এমন বেশকিছু আর্থসামাজিক সূচকে বাংলাদেশ ভারত থেকে ভালো আছে। কিন্তু দুই দেশের অর্থনীতির আকারে ভিন্নতা অনেক বড়। বাংলাদেশের যেখানে সাড়ে ৩০০ বিলিয়ন ডলারের অর্থনীতি সেখানে ভারতের দশমিক ট্রিলিয়ন ডলারের। ক্রয়ক্ষমতায় পার্থক্যটা আরো বেশি।

সাবেক তত্ত্ব্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, পরিসংখ্যানগুলো বাজারমূল্যের ওপর ভিত্তি করে বলা হয়। ক্রয়ক্ষমতার বিচারে দেখলে হয়তো ভিন্ন চিত্র পাওয়া যাবে। ভারতের বর্তমান পরিস্থিতি খারাপ, করোনার কারণে দেশটির নেতিবাচক প্রবৃদ্ধি প্রায় ১০ শতাংশ। কোভিড চলে গেলে ভারতের প্রবৃদ্ধি বেড়ে যাবে। তবে বাংলাদেশের সঙ্গে মাথাপিছু আয়ের পার্থক্য নিয়ে খুব বেশি উল্লসিত বা উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই। এর পেছনে যুক্তি হলো মাথাপিছু আয় গড় চিত্র তুলে ধরছে। আমাদের দারিদ্র্যসীমার নিচে থাকা জনগোষ্ঠীর বিষয়টি যদি খতিয়ে দেখি, সাম্প্রতিক সমীক্ষাগুলোয় এটা ১৯-২৩ শতাংশ। কোনো কোনো সমীক্ষায় ৪০ শতাংশের হিসাবও বলা হচ্ছে।

সম্পর্কিত খবর

সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলমকে ঘিরে বিতর্ক : অতীত নিয়ে আলোচনা

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান

আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ (সংশোধিত)-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার ২৪ জুন ২০২৬ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ মূল এখতিয়ারে এ রিট দায়ের করেন মোহাম্মদ মহসেন রশিদ। হাইকোর্টে দায়ের করা রিটের নম্বর ৭১৯৮ অব ২০২৬। এতে

মহেশপুরে ফলন্ত ড্রাগন বাগান কেটে নষ্ট : স্ট্রোক করলেন মালিক

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির ফলন্ত ড্রাগন বাগান কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ২৩ জুন ২০২৬ দিবাগত রাতে উপজেলার আজমপুর ইউনিয়নের বেলতলা মাঠে এ ঘটনা ঘটে। স্বপ্নের বাগান ধ্বংস হতে দেখে কৃষক শাহজালাল (ছাকা) মাঠেই স্ট্রোক করে অচেতন হয়ে পড়েন।

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন বাংলাদেশি হজযাত্রীরা। বুধবার ২৪ জুন ২০২৬ প্রকাশিত হজ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ১৭০টি ফিরতি ফ্লাইটে মোট ৬৪ হাজার ১৬৩ জন হাজি দেশে ফিরেছেন। দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯