অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বৈশাখ বরণে জামায়াতের শোভাযাত্রা : দেশীয় সংস্কৃতি চর্চার আহ্বান

ছবি : সংগৃহীত

সংস্কার ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার: বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রা আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে অনুষ্ঠিত এই শোভাযাত্রা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নারী, শিশুসহ বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশ নেন। এতে দেশীয় সংস্কৃতির নানা উপকরণ যেমন, মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলা প্রদর্শন করা হয়। বাঙালিয়ানা পোশাকে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেশাত্মবোধক গান, জারি, সারি ও ভাটিয়ালি সংগীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শোভাযাত্রার আগে আয়োজিত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতি সংরক্ষণ ও প্রসারের ওপর গুরুত্বারোপ করেন। তারা পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এছাড়া হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতি পুনরুদ্ধারে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। বক্তারা বাঙালির প্রকৃত চেতনা জাগ্রত করার ওপর জোর দেন। একই সঙ্গে এমন সংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়, যা ইমান-আকিদার ক্ষতি করে বা ইসলামী শরিয়াহর পরিপন্থী।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

ইসলামী আন্দোলনে পরবর্তি মহাসচিব গাজী মাওলানা আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। একই সঙ্গে দীর্ঘদিন মহাসচিবের দায়িত্ব পালন করা অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। শনিবার ২৭ জুন ২০২৬ রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত

চার মাসে ঋণ বেড়েছে এক লাখ কোটি টাকা : সংসদে আখতার হোসেন

রংপুর-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যেই দেশের মোট ঋণ প্রায় ২৩ লাখ কোটি টাকা থেকে বেড়ে ২৪ লাখ কোটি টাকায় পৌঁছেছে। ফলে এই সময়ে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করতে হয়েছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৫তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবি

গণহত্যার বিচার না হলে সরকার পাঁচ বছর টিকবে না : নাহিদ

আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে সমাবেশ করেছে ঢাকা মহানগর এগারো দলীয় ঐক্য। এতে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বিচার প্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করে দ্রুত

একসঙ্গে ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ : জমা দিলেন পদত্যাগপত্র

জামায়াতপন্থি হিসেবে পরিচিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন। সোমবার ২২ জুন ২০২৬ তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার ২৩ জুন ২০২৬ পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।