আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ফাইল ফটো
সংস্কার ২৬ নভেম্বর ২০২৫: গাজায় ইসরায়েলি অভিযান যে পুরো অঞ্চলটিকে বিপর্যয়ের কিনারায় ঠেলে দিয়েছে গতকাল মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫ জাতিসংঘ এমন কঠোর সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটির মূল্যায়নে বলা হয়, হামলার কারণে ফিলিস্তিনি ভূখণ্ডের অর্থনীতি প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং টিকে থাকার ভিত্তিগুলো হুমকির মুখে পড়েছে। জেনেভা থেকে এএফপি এই তথ্য প্রকাশ করেছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (ইউএনসিটিএডি) প্রকাশিত নতুন এক বিশদ প্রতিবেদনে জানায়,গাজা পুনর্গঠনে ৭০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ প্রয়োজন হবে এবং এই প্রক্রিয়া কয়েক দশক পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। তাদের ভাষায়,চলমান সংঘাত ও কড়াকড়ি বিধিনিষেধ ফিলিস্তিনি অর্থনীতিকে এমন এক ‘অভূতপূর্ব পতন’-এর দিকে ঠেলে দিয়েছে যার নজির আগে ছিল না। প্রতিবেদনে উল্লেখ করা হয় খাদ্য,আবাসন,স্বাস্থ্যসেবা থেকে শুরু করে জীবন রক্ষার প্রতিটি মৌলিক কাঠামোই ইসরায়েলের আক্রমণে ভেঙে পড়েছে। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন,এত বিপুল ধ্বংসের পর গাজাকে আবার মানুষের বসবাসযোগ্য স্থানে রূপ দিতে আদৌ সম্ভব হবে কি না।
সংস্থার বিশ্লেষণে আরও উঠে এসেছে,অর্থনৈতিক ধসের পাশাপাশি মানবিক,পরিবেশগত ও সামাজিক ক্ষেত্রে ধারাবাহিক সংকট তৈরি হয়েছে,যা গাজাকে উন্নয়নের পথ থেকে সরাসরি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। বিদেশি সহায়তা ব্যাপক হারে পেলে কিছুটা পরিস্থিতির উন্নতি হতে পারে,তবে ২০২৩ সালের অক্টোবরের আগের অবস্থায় ফিরতে কয়েক দশক সময় লাগবে বলেও তারা উল্লেখ করে। ইউএনসিটিএডি একটি বিস্তৃত ‘পুনরুদ্ধার পরিকল্পনা’ গ্রহণের আহ্বান জানিয়েছে,যেখানে আন্তর্জাতিক সহায়তা,আর্থিক প্রবাহ পুনরায় চালু করা এবং বাণিজ্যসহ চলাচল ও বিনিয়োগের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করার প্রস্তাব রয়েছে। গাজার মানুষ যখন তীব্র বহুমুখী দারিদ্র্যের চাপে পিষ্ট,তখন জাতিসংঘ সবার জন্য জরুরি মৌলিক আয় কার্যক্রম চালুর প্রয়োজনীয়তা তুলে ধরে। এতে প্রতিটি নাগরিক মাসিক ভিত্তিতে শর্তহীন ও নবায়নযোগ্য নগদ সহায়তা পাওয়ার সুযোগ পাবে।
প্রতিবেদনটি আরও জানায়,গাজা নয় পশ্চিম তীরের অর্থনীতিও সহিংসতা,দ্রুত বিস্তৃত বসতি স্থাপন এবং শ্রমিক চলাচলে আরোপিত নিষেধাজ্ঞায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। জাতিসংঘের মতে,আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে গাজার সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। তথ্যসূত্র: এএফপি
সংস্কার/ইএফহ
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে প্রায় ৯০ লাখ মানুষের নাম বাদ পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক ও মানবিক বিতর্ক আরও তীব্র হয়েছে। নির্বাচনের পর নবনির্বাচিত বিজেপি সরকার ঘোষণা করেছে, ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়ায় যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, তারা সরকারি
ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণকে একই কাঠামোয় যুক্ত করে ওয়াশিংটনে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় রূপরেখা চুক্তি প্রত্যাখ্যান করেছে লেবাননের দুটি প্রভাবশালী সুন্নি গোষ্ঠী। তাদের দাবি, এই চুক্তি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শর্তের কাছে লেবাননের নিরাপত্তা সমর্পণের একটি ‘মলিন ও বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা’। বৈরুতে জরুরি বৈঠকের পর
দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হয়েছে। আগামী শুক্রবার ১৯ জুন ২০২৬ সুইজারল্যান্ডের জেনেভায় চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার কথা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যস্থতাকারী হিসেবে এ তথ্য নিশ্চিত করেন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সঙ্গে সমঝোতা
ইসরায়েলের কারাগার ও আটককেন্দ্রে ফিলিস্তিনি বন্দীদের ওপর পদ্ধতিগত নির্যাতন এবং যৌন সহিংসতার অভিযোগ উঠে এসেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার একটি অনুসন্ধানী তথ্যচিত্রে। ‘বডিজ অব এভিডেন্স: ইসরায়েলস ডার্কেস্ট ওয়েপন’ শিরোনামের ওই তথ্যচিত্রে সাবেক বন্দীদের সাক্ষ্যের ভিত্তিতে দাবি করা হয়েছে,