আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
অস্ট্রেলিয়ার পতাকা উড়িয়ে অভিবাসন বিরোধী মার্চ ফর অস্ট্রেলিয়া বিক্ষোভ। ছবি : ইন্টারনেট
সংস্কার, ৩১ আগস্ট ২০২৫: আজ রবিবার সিডনি, মেলবোর্নসহ অস্ট্রেলিয়ার অন্যান্য বড় বড় শহরগুলোতে ‘মার্চ ফর অস্ট্রেলিয়া’ ব্যনারে এক বিক্ষোভ হয়েছে। বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ অভিবাসন-বিরোধী বিক্ষোভ-সমাবেশ করেছে। অস্ট্রেলিয়া সরকার কট্টর-ডানপন্থি সম্পৃক্ততা এবং ঘৃণা ছড়ানোর অভিযোগে এই বিক্ষোভের নিন্দা করেছে। বিরোধীদলের অনেক নেতাকর্মী বিক্ষোভে অংশ নিয়েছে। এবিবিসি অস্ট্রেলিয়ার খবরে বলা হয়েছে, সিডনির বিক্ষোভ-সমাবেশে যোগ দিয়েছে ৮০ হাজার মানুষ। পুলিশ জানিয়েছে, শহরজুড়ে শত শত কর্মকর্তা মোতাায়েন করা হয়েছিল। তবে বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি। মেলবোর্নে বিক্ষোভকারীদের সঙ্গে আলাদা ফিলিস্তিনপন্থি একটি বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া লোকদের সঙ্গে সংঘর্ষ হয়।
বিক্ষোভের আয়োজকরা বলেন, গণ-অভিবাসন সমাজের ঐক্য নষ্ট করছে। গণ অভিবাসনের কারণে- সংস্কৃতি, মজুরি, ট্রাফিক, হাউজিং, পানি সরবরাহ, পরিবেশ ধ্বংস, অবকাঠামো, হাসপাতাল, অপরাধ প্রবণতা এবং সম্প্রদায়ের ক্ষতি নিয়েও তারা উদ্বিগ্ন। এর আগে অস্ট্রেলিয়া সরকার বলেছিল, তারা এই সব বিক্ষোভ-সমাবেশের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ায় কোনও ধরনের ঘৃণার স্থান নেই বলে সরকার সতর্ক করেছিল। দেশটির স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী টনি ব্রুক বলেন, “আমাদের দেশে সামাজিক সংহতি ক্ষুন্ন করতে পারে বা বিভক্তি সৃষ্টি করতে পারে এমন কোনও মানুষের স্থান নেই।” অন্যদিকে, বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যানে আলি বলেন, “আমরা সব অস্ট্রেলিয়ার পাশে আছি। তারা কোথায় জন্মেছে সেটি কোনও বিষয় নয়। আমাদেরকে বিভক্ত যারা করতে চায় এবং অভিবাসী সম্প্রদায়কে ভয় দেখাতে চায় আমরা তাদের বিরুদ্ধে।
সংস্কার/ইএমই
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে প্রায় ৯০ লাখ মানুষের নাম বাদ পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক ও মানবিক বিতর্ক আরও তীব্র হয়েছে। নির্বাচনের পর নবনির্বাচিত বিজেপি সরকার ঘোষণা করেছে, ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়ায় যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, তারা সরকারি
ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণকে একই কাঠামোয় যুক্ত করে ওয়াশিংটনে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় রূপরেখা চুক্তি প্রত্যাখ্যান করেছে লেবাননের দুটি প্রভাবশালী সুন্নি গোষ্ঠী। তাদের দাবি, এই চুক্তি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শর্তের কাছে লেবাননের নিরাপত্তা সমর্পণের একটি ‘মলিন ও বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা’। বৈরুতে জরুরি বৈঠকের পর
দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হয়েছে। আগামী শুক্রবার ১৯ জুন ২০২৬ সুইজারল্যান্ডের জেনেভায় চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার কথা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যস্থতাকারী হিসেবে এ তথ্য নিশ্চিত করেন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সঙ্গে সমঝোতা
ইসরায়েলের কারাগার ও আটককেন্দ্রে ফিলিস্তিনি বন্দীদের ওপর পদ্ধতিগত নির্যাতন এবং যৌন সহিংসতার অভিযোগ উঠে এসেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার একটি অনুসন্ধানী তথ্যচিত্রে। ‘বডিজ অব এভিডেন্স: ইসরায়েলস ডার্কেস্ট ওয়েপন’ শিরোনামের ওই তথ্যচিত্রে সাবেক বন্দীদের সাক্ষ্যের ভিত্তিতে দাবি করা হয়েছে,