আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৯ মে ২০২৬ শুক্রবার: আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশের শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন একটি সম্পত্তি জব্দ করেছে সাইপ্রাস কর্তৃপক্ষ। ব্যাংক জালিয়াতি, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান আন্তর্জাতিক তদন্তের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সাইপ্রাসের নিকোসিয়া জেলা আদালত গত ১৯ মে সম্পত্তি ক্রোকের আদেশ দেন। সাইপ্রাসের অর্থপাচার প্রতিরোধ ইউনিটের আবেদনের ভিত্তিতে এ আদেশ জারি করা হয়। বাংলাদেশ সরকারের অনুরোধে দুই দেশের পারস্পরিক আইনি সহায়তা চুক্তির আওতায় তদন্তে সহযোগিতা শুরু হয়েছে।
আদালতের নির্দেশে সাইপ্রাসের পারেক্লিশা এলাকায় অবস্থিত সাইফুল আলমের একটি বিলাসবহুল দোতলা বাড়ি জব্দ করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট নথিতে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে একটি জটিল প্রতিষ্ঠানিক নেটওয়ার্কের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে সরিয়ে নেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশি তদন্তকারীদের তথ্যমতে, ইসলামী ব্যাংক বাংলাদেশ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে এস আলম গ্রুপ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে হাজার হাজার কোটি টাকার ঋণ নেওয়া হয়। অভিযোগ রয়েছে, এসব ঋণের বড় অংশ খেলাপি হয়ে যায় এবং উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পাচার করা হয়।
তদন্তের অংশ হিসেবে ২০১৬ সালে সাইফুল আলমের মালিকানাধীন সাইপ্রাসভিত্তিক একটি প্রতিষ্ঠানের পাশাপাশি ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, জার্সি ও সাইপ্রাসে নিবন্ধিত একাধিক ট্রাস্ট ও প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন পরীক্ষা করা হচ্ছে। আন্তর্জাতিক আর্থিক নেটওয়ার্ক ব্যবহার করে অর্থ স্থানান্তরের অভিযোগও রয়েছে।
সম্পত্তি জব্দের আদেশের একদিন পর বাংলাদেশেও আইনি জটিলতায় পড়েন সাইফুল আলম। একটি মামলায় তাকে এবং তার ১০ জন আত্মীয় ও সহযোগীকে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ ছিল, ইসলামী ব্যাংক থেকে নেওয়া প্রায় ৬০ লাখ ইউরোর ঋণে ১৩৪টি বাস কেনার কথা থাকলেও বাস্তবে বাস কেনা হয়নি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্প্রতি জানিয়েছেন, এস আলম সংশ্লিষ্ট নেটওয়ার্কের মাধ্যমে দেশ থেকে প্রায় ৮ বিলিয়ন ইউরো বা ৮০০ কোটি ইউরোর বেশি অর্থ বিদেশে পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীদের মতে, এই অর্থের একটি অংশ সাইপ্রাস, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে সম্পত্তি ও বিনিয়োগে ব্যবহৃত হয়েছে।
তবে মোহাম্মদ সাইফুল আলম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার পক্ষে আন্তর্জাতিক আইন সংস্থা কুইন ইমানুয়েল এক বিবৃতিতে জানিয়েছে, তার সব আন্তর্জাতিক বিনিয়োগ বৈধ বৈদেশিক আয়ের মাধ্যমে পরিচালিত এবং সম্পত্তি জব্দের পদক্ষেপটি উদ্দেশ্যপ্রণোদিত।
এদিকে তিনি আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংস্থায় আইনি লড়াই শুরু করেছেন। তার দাবি, সাইপ্রাস কর্তৃপক্ষের এই পদক্ষেপ আন্তর্জাতিক বিনিয়োগ সুরক্ষা চুক্তির পরিপন্থী।
উল্লেখ্য, ২০১৬ সালে সাইপ্রাসের ‘গোল্ডেন পাসপোর্ট’ কর্মসূচির মাধ্যমে দেশটির নাগরিকত্ব পান সাইফুল আলম। পরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সমালোচনার মুখে কর্মসূচিটি বন্ধ করে দেয় সাইপ্রাস সরকার।
সংস্কার/ইএমই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ
বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা