আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৫ জুলাই ২০২৬ বুধবার: আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
২০২৪ সালের আগস্টের পর থেকে পাঁচজন স্বতন্ত্র পরিচালক দিয়ে ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। নতুন পরিচালনা পরিষদের সদস্যরা হলেন, খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, সর্বশেষ জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসনে জামায়াতের প্রার্থী এনায়েত উল্লা, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, আনোয়ার হোসাইন, আবদুস সালাম ও লিয়াকত আলী চৌধুরী। এছাড়া কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ, কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ এবং কেওয়াই স্টীল মিলের প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিমকে পরিচালনা পরিষদে রাখা হয়েছে।
আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংক ১৬টি ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দিয়েছিল। এর মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আর্থিক পরিস্থিতি আগের তুলনায় উন্নত হওয়ায় ব্যাংকটি উদ্যোক্তাদের কাছে ছেড়ে দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের তৎকালীন পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে খাজা শাহরিয়ারকে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তখন স্বতন্ত্র পরিচালক হিসেবে ছিলেন মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাসান।
এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলমের ভাই আব্দুস সামাদ লাবু।
সংস্কার/ইএমই
শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ
বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা
রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম, বেনামি ফেসবুক পোস্ট এবং নামসর্বস্ব অনলাইন মাধ্যমে সংঘবদ্ধভাবে গুজব ও অপপ্রচার চালিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। ব্যাংকগুলোর দায়িত্বশীল সূত্রের দাবি, ৫ আগস্টের আগে ও পরে সুবিধাভোগী একটি চক্র নি
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের আর্থিক সংস্কার, রাজনৈতিক দায়িত্বশীলতা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। সোমবার ১৩ জুলাই ২০২৬ সচিবালয়ে আইএমএফের বাংলাদেশ ও হংকংবিষয়ক মিশন প্রধান ইভো ক্রজনারের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের