অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ব্যয় কমাতে ফক্সওয়াগনে আরও ৫০০০০ চাকরি কমানোর পরিকল্পনা

ছবি : সংগৃহীত

সংস্কার ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার: বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম।

কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা, গাড়ি বিক্রি কমে যাওয়া এবং পরিচালন ব্যয় কমানোর প্রয়োজন থেকেই এই পুনর্গঠন পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় ফক্সওয়াগনের পরিচালন ব্যয় প্রায় ২০ শতাংশ বেশি হওয়ায় ব্যয় কমানো জরুরি হয়ে পড়েছে।

এর আগে জার্মানিতে ফক্সওয়াগনের তিনটি এবং অডির একটি কারখানা বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছিল। শ্রমিকদের তীব্র বিরোধিতার কারণে পরিচালনা পর্ষদ পরে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তবে কারখানা বন্ধের সিদ্ধান্ত বাতিল হলেও ব্যয় কমানোর প্রয়োজনীয়তা স্বীকার করেছে কর্তৃপক্ষ।

ফক্সওয়াগনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে স্বেচ্ছা অবসরসহ বিভিন্ন ব্যবস্থায় প্রথম ধাপে প্রায় ৩৭ হাজার কর্মী কমানো হয়েছে। এবার আরও ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা বিবেচনায় রয়েছে। একই সঙ্গে গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রাও কমানো হবে। মহামারির আগে বছরে ১ কোটি ২০ লাখ গাড়ি উৎপাদনের লক্ষ্য থাকলেও তা ৯০ লাখে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের সঙ্গে তীব্র প্রতিযোগিতা ও বিশ্ববাজারে বিক্রি কমে যাওয়ায় ফক্সওয়াগনের মুনাফায় বড় চাপ তৈরি হয়েছে। ২০২৩ সালে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা ছিল ২২ দশমিক ৬ বিলিয়ন ইউরো। ২০২৪ সালে তা কমে ১৯ দশমিক ১ বিলিয়ন এবং ২০২৫ সালে আরও কমে ৮ দশমিক ৯ বিলিয়ন ইউরোতে দাঁড়ায়।

এদিকে ফক্সওয়াগনের প্রধান শ্রমিক ইউনিয়ন আইজি মেটাল বড় আকারের কর্মী ছাঁটাইয়ের বিরোধিতা করেছে। ইউনিয়নের মতে, ইতোমধ্যে কর্মী কমানোর পরও নতুন করে ব্যাপক চাকরি ছাঁটাই গ্রহণযোগ্য নয়। কারখানাগুলোর পূর্ণ সক্ষমতা কাজে লাগিয়ে বিকল্প পরিকল্পনা নেওয়ার দাবি জানিয়েছে তারা।

বিশ্লেষকদের ধারণা, শ্রমিক ইউনিয়নের সঙ্গে দর-কষাকষিতে বাড়তি সুবিধা পেতেই ফক্সওয়াগন ১ লাখ কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনার কথা সামনে আনতে পারে। শেষ পর্যন্ত প্রকৃত ছাঁটাইয়ের সংখ্যা ঘোষিত সম্ভাব্য সংখ্যার চেয়ে কমও হতে পারে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের জব্দ

শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ

রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংক নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ

রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম, বেনামি ফেসবুক পোস্ট এবং নামসর্বস্ব অনলাইন মাধ্যমে সংঘবদ্ধভাবে গুজব ও অপপ্রচার চালিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। ব্যাংকগুলোর দায়িত্বশীল সূত্রের দাবি, ৫ আগস্টের আগে ও পরে সুবিধাভোগী একটি চক্র নি

নতুন কর্মসূচির ভিত্তিতে একমত আইএমএফ : সংস্কারে সন্তোষ প্রকাশ

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের আর্থিক সংস্কার, রাজনৈতিক দায়িত্বশীলতা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। সোমবার ১৩ জুলাই ২০২৬ সচিবালয়ে আইএমএফের বাংলাদেশ ও হংকংবিষয়ক মিশন প্রধান ইভো ক্রজনারের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের