অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা করল ইনকিলাব মঞ্চ ইউকে

ছবি : সংগৃহীত

সংস্কার ৩ জুলাই ২০২৬ শুক্রবার: লন্ডনের গ্র্যান্ড রসুই রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাজ্যে নতুন সংগঠন ইনকিলাব মঞ্চ ইউকে-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা প্রতিনিধিদের উপস্থিতিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও দায়িত্বশীলদের পরিচয় করিয়ে দেওয়া হয়। বক্তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং বাংলাদেশের সার্বভৌম স্বার্থ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংগঠনের কনভেনর বেলাল হোসেন দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও সামরিক বাজেট শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ড. নাকিব কামরান জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। ইমপ্যাক্ট টিমের লিড রফিক হান্নান আগামী সেপ্টেম্বরে ইউরোপের বিভিন্ন বড় শহরে মার্চ ফর ইনসাফ কর্মসূচি আয়োজনের পরিকল্পনার কথা তুলে ধরেন।

গবেষণা টিমের প্রতিনিধি আশিক এলাহী সীমান্ত হত্যা এবং সাংস্কৃতিক ও ধর্মীয় প্রভাব-সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। ড. ঈপ্সিতা ইভা সাংস্কৃতিক আগ্রাসন ও ধর্মীয় আধিপত্য নিয়ে বক্তব্য দেন। সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল করিম সরকারকে গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়ন, হত্যাকাণ্ডের বিচার, সীমান্ত হত্যা বন্ধ এবং সব জীবন সমানইনসাফ সবার জন্য নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান। অনুষ্ঠানের সমাপনীতে বক্তারা ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির

দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মজলিসে শূরার অধিবেশনে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। নেতারা বলেন, জাতীয় ঐকমত্য, গণতান্ত্রিক সংস্কার, সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জুলাই সনদের কার্যকর বা

সাভারে এনসিপির সমাবেশে হামলা : তদন্ত ও দ্রুত বিচার দাবি

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক

জুলাই অভ্যুত্থানের চেতনায় লুটেরাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবি পার্টি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় শোষণ, লুটপাট করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার প্রতিপা

জুলাই আন্দোলনের চেতনায় দেশ গড়ার অঙ্গীকারে বিভিন্ন দলের কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজনৈতিক দলগুলো জুলাইয়ের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে। তাদের মতে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার, ভোটাধিকার এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার এক ঐতিহাসিক অধ্যায়। তারা বলছে, দেড় দশকের