অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

এইচএসবিসির ২৫৭ কর্মকর্তার চাকরিচ্যুতি : শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ

ছবি : সংগৃহীত

সংস্কার ৪ জুলাই ২০২৬ শনিবার: এইচএসবিসি বাংলাদেশের রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধের নামে ২৫৭ কর্মকর্তাকে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা। শনিবার (৪ জুলাই) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, কর্মীদের ছাঁটাইয়ের ক্ষেত্রে শ্রম আইন অনুসরণ করা হয়নি। বাংলাদেশ ব্যাংকের কাছে এক ধরনের তথ্য দেওয়া হলেও কর্মীদের কাছে ভিন্ন তথ্য উপস্থাপন করা হয়েছে, ফলে তারা আইনগত অধিকার ও প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম, আনু রায়হান, সুবক্তগিন মাহমুদ, আলমগীর কবির, মুস্তাফিজুর রহমান ও মনজুর মোর্শেদসহ অন্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক কর্মকর্তা আলমগীর কবির এবং পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সিনিয়র আইনজীবী মোকাররম হোসেন সাকলায়েন।

লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৬ সালের ৩১ মার্চ রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের মাধ্যমে একযোগে ২৫৭ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়, যাদের অনেকেই ১৫ থেকে ২৫ বছর ধরে ব্যাংকটিতে কর্মরত ছিলেন। তাদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া নথিতে কর্মীদের ‘রিট্রেঞ্চড’ (ছাঁটাইকৃত) হিসেবে উল্লেখ করা হলেও কর্মীদের হাতে দেওয়া হয়েছে শ্রম আইনের ২৬ ধারার সাধারণ চাকরিচ্যুতির (টার্মিনেশন) চিঠি। এর ফলে ছাঁটাই-সংক্রান্ত ক্ষতিপূরণ ও অন্যান্য আইনগত সুবিধা থেকে তারা বঞ্চিত হয়েছেন। তাদের দাবি, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে এক ধরনের তথ্য ব্যবহার করে পরে কর্মীদের ক্ষেত্রে ভিন্ন অবস্থান নেওয়া হয়েছে, যা বাংলাদেশ ব্যাংককে বিভ্রান্ত করার কৌশল। তারা আরও অভিযোগ করেন, ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুবুর রহমান ক্ষতিগ্রস্ত কর্মীদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাও গুরুত্ব দেননি। এছাড়া আদালতে এইচএসবিসি দাবি করেছে, বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার নির্দেশনা বাধ্যতামূলক নয়, যা নিয়ন্ত্রক সংস্থার কর্তৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছে বলে মন্তব্য করেন তারা।

সংবাদ সম্মেলনে এইচএসবিসির বিরুদ্ধে মোট নয়টি আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে ছাঁটাই প্রক্রিয়ায় দ্বিমুখী নীতি অনুসরণ, শ্রম অধিদপ্তরকে অবহিত না করা, জ্যেষ্ঠতার নীতি (এলআইএফও) মানা হয়নি, পুনঃনিয়োগে অগ্রাধিকার না দেওয়া, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি থেকে বেআইনি অর্থ কর্তন, ঋণ সমন্বয়ে শ্রম আইন লঙ্ঘন, হোম লোনের সুদের হার বৃদ্ধি, রিলিজ লেটার আটকে রাখা, জোর করে আইনি অধিকার ত্যাগের দলিলে স্বাক্ষর নেওয়া এবং বাংলাদেশ ব্যাংকের শর্ত উপেক্ষা করা। ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের দাবি, ভারত ও শ্রীলঙ্কায় একই ধরনের পুনর্গঠনের সময় এইচএসবিসি কর্মীদের বেশি ক্ষতিপূরণ দেওয়া হলেও বাংলাদেশে সর্বোচ্চ ১৫ মাসের বেতনের সমপরিমাণ সুবিধা দেওয়া হয়েছে, যা বৈষম্যমূলক। তারা অবিলম্বে চাকরিচ্যুতি প্রক্রিয়া বাতিল, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ন্যায্য সেভারেন্স ও ডব্লিউপিপিএফ সুবিধা প্রদান, প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য খাত থেকে কেটে নেওয়া অর্থ সুদ-জরিমানাসহ ফেরত এবং বাংলাদেশ ব্যাংক, শ্রম মন্ত্রণালয় ও শ্রম অধিদপ্তরের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি বিষয়টি নিরপেক্ষভাবে অনুসন্ধান করে তুলে ধরতে গণমাধ্যমের প্রতিও আহ্বান জানান।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জ্বালানি তেলের চার ধরনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন, চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা,

সরকারি ভাতার টাকা জালিয়াতিতে নগদের সাবেক এমডি তানভীর মিশুক

সরকারি ভাতার টাকা বিতরণে ব্যাপক কারসাজি ও জালিয়াতির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে পরিচালিত এই জালিয়াতির নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নাম

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।