অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বিশ্বকাপের শেষ ষোলো : কলম্বিয়া ও ঐতিহাসিক জয় মিশরের

ছবি : সংগৃহীত

সংস্কার ৪ জুলাই ২০২৬ শনিবার: ২০২৬ ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশ শেষ হওয়ার পর চূড়ান্ত হয়েছে শেষ ষোলোর লড়াই। ঘানা-কলম্বিয়া ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম নকআউট পর্ব, যেখানে ১৬টি দল বিদায় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বাকি ১৬টি দল। বাংলাদেশ সময় শনিবার রাত ১১টায় কানাডা ও মরক্কো মুখোমুখি হবে। এরপর শনিবার দিবাগত রাত ৩টায় খেলবে ফ্রান্স ও প্যারাগুয়ে। রোববার রাত ২টায় ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে, সোমবার সকাল ৬টায় মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড। মঙ্গলবার রাত ১টায় হবে পর্তুগাল-স্পেন ম্যাচ। বুধবার সকাল ৬টায় খেলবে যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম, বুধবার রাত ১০টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর এবং বুধবার রাত ২টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কলম্বিয়া। শেষ ষোলোর খেলা শেষ হবে সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচ দিয়ে, এরপর বৃহস্পতিবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল।

কানসাস সিটি স্টেডিয়ামে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। ম্যাচের ১৪তম মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে জন আরিয়াস প্লেসিং শটে একমাত্র গোলটি করেন, যা ছিল বিশ্বকাপে তার প্রথম গোল। পুরো ম্যাচে ৬২ শতাংশ বলের দখল রেখে ২০টি শট নেয় কলম্বিয়া, যার ৮টি ছিল লক্ষ্যে। প্রথমার্ধেই আরও কয়েকটি গোলের সুযোগ পেলেও ঘানার গোলরক্ষক আতি-জিগির দুর্দান্ত নৈপুণ্যে সেগুলো ঠেকান। অন্যদিকে ঘানা পুরো ম্যাচে লক্ষ্যে একটি শটও রাখতে পারেনি। বিরতির পর তারকা ফুটবলার হামেস রদ্রিগেজকে মাঠে না নামিয়ে রক্ষণভাগ শক্ত করার কৌশল নেন কোচ রিচার্ড রইস, যা শেষ পর্যন্ত সফল হয়। বিশ্বকাপে টানা সপ্তম ম্যাচের প্রথমার্ধে গোল না খাওয়ার রেকর্ডও ধরে রাখে কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে মিশর। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে শেষ হওয়ার পর পেনাল্টিতে জয় পেয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতল ফারাওরা। ম্যাচের ১৩তম মিনিটে করিম হাফেজের ক্রস থেকে হেডে গোল করে মিশরকে এগিয়ে দেন ইমাম আশোর। দ্বিতীয়ার্ধে এইডেন ও'নেইলের ফ্রি-কিক মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানির গায়ে লেগে জালে ঢুকে আত্মঘাতী গোলে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। এটি ছিল চলতি বিশ্বকাপের ১৩তম আত্মঘাতী গোল। নির্ধারিত সময়ের শেষ মিনিটে হাইসেম হাসানের নিশ্চিত গোল হ্যারি সুটার হাঁটু দিয়ে ঠেকিয়ে দিলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। পরে টাইব্রেকারে প্রথম শটেই হ্যারি সুটার বল উড়িয়ে মারেন। মিশরের মাহমুদ সাবের ও রামি রাবিয়া সফল হন, আর মোহাম্মদ সালাহ চাপের মুহূর্তে দৃষ্টিনন্দন পানেনকা কিকে গোল করেন। অস্ট্রেলিয়ার তরুণ হেরিংটন ক্রসবারে বল মারার পর শেষ শটে হোসাম আবদেলমাজিদ গোল করে মিশরের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। সবশেষ তিন বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলটি এবার শেষ ষোলো পেরিয়ে নতুন ইতিহাস গড়ল।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

শেষ ষোলোয় সুইজারল্যান্ড স্পেন পর্তুগাল ও যুক্তরাষ্ট্র

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার বিল এমবোলো ও দান এনদোয়ের গোলে জয় পায় সুইসরা। ১১ মিনিটে জোহান মানজাম্বির দারুণ কাটব্যাক থেকে এমবোলো গোল করেন। ২০ বছর

ইতিহাস গড়ে শেষ ষোলো নিশ্চিত বেলজিয়াম, ফ্রান্স ও ইংল্যান্ডের

সিয়াটলের ম্যাচে শেষ চার মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি সেনেগাল। ২৫ মিনিটে হাবিব দিয়ারা এবং ৫১ মিনিটে ইসমাইল সারের গোলে এগিয়ে যায় আফ্রিকার দল। প্রথমার্ধে ট্রোসার্ড, ডি ব্রুইনে ও ডে কুইপারের একাধিক সুযোগ নষ্ট হয়, আর সেনেগালের ৪-৩-৩ ও ৪-৫-১ কৌশলের সামনে ছন্দ হারায় বে

নতুন উচ্চতায় মরক্কো : জার্মানিকে বিদায় করে ইতিহাস প্যারাগুয়ের

টাইব্রেকারের নাটকীয় লড়াইয়ে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর গোলরক্ষক ইয়াসিন বুনুর দুর্দান্ত সেভ এবং ইসমাইল সাইবারির জয়সূচক স্পটকিকে আসে ঐতিহাসিক জয়। ম্যাচ শেষে কোচ মোহাম্মদ ওয়াহবি বলেন,

শেষ মুহূর্তের গোলে ইতিহাস : প্রথমবার শেষ ষোলোতে কানাডা

শেষ মুহূর্তের নাটকীয় গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা। নির্ধারিত সময়ের যোগ করা দ্বিতীয় মিনিটে অধিনায়ক স্তেফেন ইউস্তাকিওর দুর্দান্ত দূরপাল্লার শটেই ম্যাচের একমাত্র গোল আসে। ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কানাডা এবারই প্রথম রাউন্ড অব-১৬-