অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বন্ডি বিচে বন্দুক হামলার পর অস্ট্রেলিয়ায় কঠোর আগ্নেয়াস্ত্র আইন হচ্ছে

ছবি : সংগৃহীত

সংস্কার ১৫ ডিসেম্বর ২০২৫:  অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ভয়াবহ বন্দুক হামলার ঘটনার পর অস্ট্রেলিয়ায় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আরও কঠোর আইন করার দাবি জোরালো হয়েছে। এ প্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি নরম্যান অ্যালবানেস বন্দুক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে সিডনির বন্ডি বিচে সংঘটিত এই ভয়াবহ বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। প্রধানমন্ত্রী অ্যালবানেস এ ঘটনাকে একটি ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন।

এই হামলার পর দেশজুড়ে আগ্নেয়াস্ত্র আইন আরও কঠোর করার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ১৯৯৬ সালের পোর্ট আর্থার গণহত্যার পর এটিই অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা বলে উল্লেখ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের মধ্যে একজন ৫০ বছর বয়সী ব্যক্তির আগ্নেয়াস্ত্র ব্যবহারের বৈধ লাইসেন্স ছিল। আক্রমণকারীর লাইসেন্স সংক্রান্ত তথ্য প্রকাশের পর প্রধানমন্ত্রী বন্দুক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী অ্যালবানেস বলেন, আজ রাজ্য ও অঞ্চলের নেতাদের সঙ্গে বৈঠকে কঠোর বন্দুক আইন কার্যকরের বিষয়টি আলোচনা করা হবে। তিনি বলেন, সরকার প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। প্রয়োজনে আরও কঠোর বন্দুক আইন প্রণয়ন করা হবে।

তিনি আরও জানান, ব্যক্তির কাছে থাকা বা লাইসেন্সপ্রাপ্ত বন্দুকের সংখ্যার ওপর সীমা নির্ধারণ এবং নির্দিষ্ট সময় পরপর লাইসেন্স পর্যালোচনার প্রস্তাব দেওয়া হবে। 

এ সময় তিনি ১৯৯৬ সালে তাসমানিয়ার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে সংঘটিত হামলার পর জন হাওয়ার্ড সরকারের প্রণীত বন্দুক নিয়ন্ত্রণ আইনের প্রশংসা করেন। ওই হামলায় ৩৫ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছিলেন।

অ্যালবানেস বলেন, হাওয়ার্ড সরকারের বন্দুক আইন অস্ট্রেলিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে। দ্বি-দলীয় সমর্থনের মাধ্যমে সংসদে সেই সংস্কার ছিল একটি গর্বের মুহূর্ত। যদি এখন এসব আইন আরও কঠোর করার প্রয়োজন হয়, তাহলে সে জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

ভোটার থেকে নাম বাদ : রেশন-ভাতা বন্ধের সিদ্ধান্তে পশ্চিমবঙ্গে বিতর্ক

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে প্রায় ৯০ লাখ মানুষের নাম বাদ পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক ও মানবিক বিতর্ক আরও তীব্র হয়েছে। নির্বাচনের পর নবনির্বাচিত বিজেপি সরকার ঘোষণা করেছে, ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়ায় যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, তারা সরকারি

ওয়াশিংটনের ত্রিপক্ষীয় চুক্তির বিরুদ্ধে লেবাননের সুন্নিদের অবস্থান

ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণকে একই কাঠামোয় যুক্ত করে ওয়াশিংটনে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় রূপরেখা চুক্তি প্রত্যাখ্যান করেছে লেবাননের দুটি প্রভাবশালী সুন্নি গোষ্ঠী। তাদের দাবি, এই চুক্তি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শর্তের কাছে লেবাননের নিরাপত্তা সমর্পণের একটি ‘মলিন ও বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা’। বৈরুতে জরুরি বৈঠকের পর

শুক্রবার ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি স্বাক্ষর : হরমুজে স্বস্তির আশা বিশ্ববাজারে

দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হয়েছে। আগামী শুক্রবার ১৯ জুন ২০২৬ সুইজারল্যান্ডের জেনেভায় চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার কথা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যস্থতাকারী হিসেবে এ তথ্য নিশ্চিত করেন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সঙ্গে সমঝোতা

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের নির্যাতনের তদন্তের দাবি

ইসরায়েলের কারাগার ও আটককেন্দ্রে ফিলিস্তিনি বন্দীদের ওপর পদ্ধতিগত নির্যাতন এবং যৌন সহিংসতার অভিযোগ উঠে এসেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার একটি অনুসন্ধানী তথ্যচিত্রে। ‘বডিজ অব এভিডেন্স: ইসরায়েলস ডার্কেস্ট ওয়েপন’ শিরোনামের ওই তথ্যচিত্রে সাবেক বন্দীদের সাক্ষ্যের ভিত্তিতে দাবি করা হয়েছে,