অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সরকারি ভাতার টাকা জালিয়াতিতে নগদের সাবেক এমডি তানভীর মিশুক

ছবি : সংগৃহীত

সংস্কার ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার: সরকারি ভাতার টাকা বিতরণে ব্যাপক কারসাজি ও জালিয়াতির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ-এর মাধ্যমে পরিচালিত এই জালিয়াতির নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নাম উঠে এসেছে।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, ২০২১ সালের ১ এপ্রিল থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত নগদ-এর মাধ্যমে সরকারের ৩২,৬৫০ কোটি ৭৬ লাখ টাকারও বেশি ভাতা বিতরণ করা হয়। তবে অনেক গ্রাহক (মৃত্যু, ভুলে যাওয়া পাসওয়ার্ড বা নিষ্ক্রিয়তার কারণে) এক বা দুই সপ্তাহের মধ্যে ভাতার টাকা না তোলায়, সেই সুযোগটি নেয় চক্রটি। সফটওয়্যার কারসাজির মাধ্যমে ২৪,১৫৯টি ভুয়া উদ্যোক্তা ওয়ালেট এবং ৬৪bd ভুয়া ডিএসওর (DSO) ওয়ালেট ব্যবহার করে ওই পড়ে থাকা ই-মানি সরানো হয়। এরপর ৩৪টি অননুমোদিত ডিস্ট্রিবিউটরের ব্যাংক হিসাবে টাকা স্থানান্তর করে ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট থেকে মোট ১,৭০৯ কোটি ৩৮ লাখ ৫৪,২২৯ টাকা আত্মসাৎ করা হয়।

এই অর্থ সরানোর পেছনে ব্যবহৃত ৩৪টি ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের মধ্যে ৮টির নাম স্পষ্ট করেছে দুদক, অ্যাস্থেটিক ডেভেলপমেন্ট, এআরএ ডেভেলপার, ডিজিটাল সেন্টার ডিস্ট্রিবিউশন, কল্লোল ডিস্ট্রিবিউশন, এলবি নিটওয়্যার, পাইনউড ডিস্ট্রিবিউশন, রহমান ডিস্ট্রিবিউশন ও ইউডিসি ডিস্ট্রিবিউশন।

জালিয়াতির এই টাকা পরবর্তীতে থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের (বর্তমান নগদ লিমিটেড) ১৬ কোটি ৮৪ লাখ ৩৪,১২৭টি শেয়ার (যার বাজারমূল্য প্রায় ৭৮৬ কোটি টাকা) কেনার কাজে ব্যবহার করা হয়। এমনকি জাল টাকার এই শেয়ারগুলো চৌধুরী ফ্রন্টিয়ার হোল্ডিংস, মিয়ার্স হোল্ডিংস, সেঞ্চুরি অনলাইনের মতো বিদেশি বা বিভিন্ন বেনামী প্রতিষ্ঠানের নামে স্থানান্তর করে অর্থ বিদেশে পাচারের চেষ্টাও চালানো হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশ ডাক বিভাগ থার্ড ওয়েভ টেকনোলজিসকে নগদ-এর মাস্টার এজেন্ট হিসেবে নিয়োগ দেয় (রাজস্ব ভাগাভাগি: ডাক বিভাগ ৫১%, থার্ড ওয়েভ ৪৯%)। পরবর্তীতে অনিয়মের অভিযোগে ২০২৪ সালের ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ করে।

তানভীর মিশুকের বিরুদ্ধে ভাতা লোপাট ছাড়াও অবৈধ উপায়ে বৈদেশিক মুদ্রা আনা-নেওয়া, শূন্য কুপন বন্ড দিয়ে বিদেশি ঋণ শোধ, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান চলছে। জালিয়াতির মাধ্যমে অর্জিত শেয়ার হস্তান্তর বা বিক্রির ঝুঁকি এড়াতে দুদকের আবেদনে সাড়া দিয়ে গত ১০ সেপ্টেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত প্রায় ৭৮৬ কোটি টাকা মূল্যের সমস্ত শেয়ার অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দেন। এ সংক্রান্ত ব্যাপারে তানভীর মিশুকের দেশের বাইরের নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের জব্দ

শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ

ব্যয় কমাতে ফক্সওয়াগনে আরও ৫০০০০ চাকরি কমানোর পরিকল্পনা

বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা