আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৬ মে ২০২৬ শনিবার: আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন সহজ করতে একক গ্রাহক ও বৃহৎ ঋণ এক্সপোজার নীতিমালায় সাময়িক শিথিলতা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকগুলো এখন একজন গ্রাহক বা গ্রুপকে আগের তুলনায় বেশি ঋণ সুবিধা দিতে পারবে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত কোনো একক ব্যক্তি, গ্রুপ বা কাউন্টারপার্টির অনুকূলে ব্যাংকের মোট তহবিলভিত্তিক (ফান্ডেড) ও তহবিল-বহির্ভূত (নন-ফান্ডেড) ঋণ এক্সপোজার ব্যাংকের মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত হতে পারবে। আগে এই সীমা ছিল ১৫ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যবসা ও শিল্প খাতের আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন সহজ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সার্কুলারে নন-ফান্ডেড এক্সপোজারের ক্ষেত্রে কনভার্সন ফ্যাক্টরও কমানো হয়েছে। আগে এ ধরনের দায়ের ৫০ শতাংশ হিসাবের আওতায় আনা হলেও এখন তা ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কোনো গ্রাহকের মোট এক্সপোজার হিসাবের ক্ষেত্রে নন-ফান্ডেড দায়ের মাত্র এক-চতুর্থাংশ বিবেচনায় নেওয়া হবে। একইভাবে বৃহৎ ঋণ পোর্টফোলিও নির্ধারণেও নন-ফান্ডেড এক্সপোজারের ২৫ শতাংশ গণনায় আসবে।
তবে এ সুবিধা স্থায়ী নয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ২৫ শতাংশ কনভার্সন ফ্যাক্টর কার্যকর থাকবে। এরপর ধাপে ধাপে তা বাড়ানো হবে। ২০২৭ সালের শেষ নাগাদ এটি ৩০ শতাংশ, ২০২৮ সালের শেষ নাগাদ ৪০ শতাংশ এবং ২০২৯ সালের শেষ নাগাদ ৫০ শতাংশে উন্নীত করা হবে। ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে আগের বিধান পুরোপুরি কার্যকর হবে।
বৃহৎ ঋণ পোর্টফোলিওর সীমাও নতুনভাবে নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংকের শ্রেণীকৃত ঋণের হার যত কম হবে, তত বেশি বড় ঋণ দেওয়ার সুযোগ পাবে সেই ব্যাংক।
উদাহরণ হিসেবে বলা হয়েছে, কোনো ব্যাংকের শ্রেণীকৃত ঋণ যদি মোট বৃহৎ ঋণ পোর্টফোলিওর ১০ শতাংশ বা তার কম হয়, তাহলে বড় ঋণের সীমা হবে মোট ঋণ ও অগ্রিমের ৫০ শতাংশ। অন্যদিকে শ্রেণীকৃত ঋণের হার ৩০ শতাংশের বেশি হলে বড় ঋণের সীমা হবে ৩০ শতাংশ। তবে কোনো অবস্থাতেই বৃহৎ ঋণ এক্সপোজারের মোট পরিমাণ ব্যাংকের মূলধনের ৬০০ শতাংশের বেশি হতে পারবে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৃহৎ ঋণসীমা সংক্রান্ত সংশোধিত এ বিধান ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এরপর ২০২২ সালে জারি করা মূল সার্কুলারের বিধান পুনরায় কার্যকর হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৬(খ) ও ৪৫ ধারার ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রিমিয়ার সিমেন্ট ও সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বড় শিল্প গ্রুপগুলোর জন্য এটি স্বস্তিদায়ক সিদ্ধান্ত। বিশেষ করে কাঁচামাল আমদানিতে প্রয়োজনীয় নন-ফান্ডেড ক্রেডিট বা এলসির ক্ষেত্রে কনভার্সন ফ্যাক্টর ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করাকে তিনি সময়োপযোগী ও যৌক্তিক বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ব্যবসা পরিচালনা বর্তমানে কঠিন হয়ে পড়েছে। এ সিদ্ধান্ত উৎপাদনশীল খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে ধাপে ধাপে আগের অবস্থায় ফিরে যাওয়ার রূপরেখা ব্যবসায়ীদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতেও সহায়তা করবে।
এ সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংস্কার/ইএমই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ
বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা