অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আটকে গেল যুক্তরাষ্ট্-ভারত বাণিজ্য চুক্তি : মার্কিন বাণিজ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

সংস্কার ১০ জানুয়ারী ২০২৬: যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি না হওয়ার পেছনে প্রধান কারণ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন না করাকে দায়ী করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। বৃহস্পতিবার জনপ্রিয় অল-ইন পডকাস্টে তিনি এ মন্তব্য করেন। হাওয়ার্ড লুটনিক বলেন, সব প্রস্তুতি ঠিক থাকলেও ভারত এ বিষয়ে অস্বস্তিতে ছিল। বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনার জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র মোদীর ফোন করা প্রয়োজন ছিল বলে তিনি জানান।

লুটনিকের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ২০২৫ সালের মে মাসে ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করে। এরপর ভারতের সঙ্গে চুক্তি করার উদ্যোগ নেয় ওয়াশিংটন। এ জন্য ভারতকে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। পাশাপাশি জানানো হয়েছিল, যে দেশ যত আগে চুক্তি সই করবে, তাদের ওপর শুল্কের হার তত কম হবে। আর দেরিতে চুক্তি হলে শুল্কের হার বাড়বে।

তিনি জানান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স নির্ধারিত সময়ের মধ্যেই চুক্তি সই করলেও ভারত তিন সপ্তাহের সময়সীমা মিস করে। ওই সময়ে ভারত দ্বিধায় ছিল এবং চুক্তিতে সই করতে আগ্রহ দেখায়নি। লুটনিক আরও বলেন, ভারত চুক্তি করবে, এই প্রত্যাশায় যুক্তরাষ্ট্র অন্য কয়েকটি দেশের ওপর বেশি হারে শুল্ক আরোপ করেছিল। কিন্তু এখন ভারত যখন বাণিজ্য চুক্তিতে আগ্রহ দেখাচ্ছে, তখন শুল্কের হার আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

ভোটার থেকে নাম বাদ : রেশন-ভাতা বন্ধের সিদ্ধান্তে পশ্চিমবঙ্গে বিতর্ক

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে প্রায় ৯০ লাখ মানুষের নাম বাদ পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক ও মানবিক বিতর্ক আরও তীব্র হয়েছে। নির্বাচনের পর নবনির্বাচিত বিজেপি সরকার ঘোষণা করেছে, ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়ায় যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, তারা সরকারি

ওয়াশিংটনের ত্রিপক্ষীয় চুক্তির বিরুদ্ধে লেবাননের সুন্নিদের অবস্থান

ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণকে একই কাঠামোয় যুক্ত করে ওয়াশিংটনে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় রূপরেখা চুক্তি প্রত্যাখ্যান করেছে লেবাননের দুটি প্রভাবশালী সুন্নি গোষ্ঠী। তাদের দাবি, এই চুক্তি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শর্তের কাছে লেবাননের নিরাপত্তা সমর্পণের একটি ‘মলিন ও বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা’। বৈরুতে জরুরি বৈঠকের পর

শুক্রবার ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি স্বাক্ষর : হরমুজে স্বস্তির আশা বিশ্ববাজারে

দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হয়েছে। আগামী শুক্রবার ১৯ জুন ২০২৬ সুইজারল্যান্ডের জেনেভায় চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার কথা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যস্থতাকারী হিসেবে এ তথ্য নিশ্চিত করেন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সঙ্গে সমঝোতা

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের নির্যাতনের তদন্তের দাবি

ইসরায়েলের কারাগার ও আটককেন্দ্রে ফিলিস্তিনি বন্দীদের ওপর পদ্ধতিগত নির্যাতন এবং যৌন সহিংসতার অভিযোগ উঠে এসেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার একটি অনুসন্ধানী তথ্যচিত্রে। ‘বডিজ অব এভিডেন্স: ইসরায়েলস ডার্কেস্ট ওয়েপন’ শিরোনামের ওই তথ্যচিত্রে সাবেক বন্দীদের সাক্ষ্যের ভিত্তিতে দাবি করা হয়েছে,