আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৪ মে ২০২৬ সোমবার: বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির যৌথ উদ্যোগে আগামী ১৫ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘নেপাল উৎসব’। এতে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
রোববার বিকালে সচিবালয়ে সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নেপালের রাষ্ট্রদূত। এ সময় নেপালের উপ-মিশন প্রধান ললিতা সিলওয়াল উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত জানান, উৎসবে নেপালের পোখরা একাডেমি থেকে আগত একটি শিল্পী দল সাংস্কৃতিক পরিবেশনা করবে এবং নেপালি খাবারের বৈচিত্র্য তুলে ধরা হবে।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে, চলমান ‘সংস্কৃতি বিনিময় কর্মসূচি ২০২২-২০২৫’ নবায়ন এবং এর পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলা একাডেমি ও নেপাল একাডেমির মধ্যে সাহিত্যিক সহযোগিতা পুনরুজ্জীবিত করা এবং উভয় দেশের সাহিত্যকর্ম অনুবাদের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করে বলেন, নেপাল বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক ও কৌশলগত অংশীদারিত্বকে গুরুত্ব দেয়। তিনি ঢাকার এশীয় চারুকলা প্রদর্শনীতে নেপালের নিয়মিত অংশগ্রহণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং হেরিটেজ ট্যুরিজম প্রসারে যৌথ উদ্যোগের প্রস্তাব করেন।
বৈঠকে দুই দেশের শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক প্রতিনিধিদের সফর বিনিময় ও যৌথ প্রদর্শনীর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে উভয়পক্ষ একমত হয়।
সংস্কার/ইএমই
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ পালনের সরকারি গেজেট প্রকাশ করেছে সরকার। এর আগে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও প্রজ্ঞাপন জারি করা হয়। রোববার প্রকাশিত গেজেটে জানানো হয়েছে, ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’
কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী উৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে তাঁর ১২৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কবির স্ত্রী প্রমীলা দেবীর জন্মভিটা তেওতা জমিদার বাড়ির কাছারিবাড়ি প্রাঙ্গণে দিনব্যাপী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ‘নজরুল স্মরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ মে) অনুষ্ঠিত এ আয়োজনে ‘দ্রোহের কবি-প্রাণের কবি’ শীর্ষক আলোচনা