অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গৌরীপুরে নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন

ছবি : সংগৃহীত

সংস্কার ২৫ মে ২০২৬ সোমবার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে নজরুল স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ মে) অনুষ্ঠিত এ আয়োজনে দ্রোহের কবি-প্রাণের কবি শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আমিরুল মোমেনীন, গোপা দাস, অনামিকা সরকার, চায়না রানী সরকার, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি, সুপ্রিয়া সরকার তিথি, রাফিয়া ইসলাম দিয়া, শাহরিয়ার ফাহিম জয় ও নাদিরা জামান পান্না। তবলায় সহযোগিতা করেন স্বপন সরকার, একেএম কামরুজ্জামান স্বপন, উজ্জল সরকার এবং জুলিয়ন সরকার পুনম।

এ ছাড়া নাতে রাসুল পরিবেশন করেন নাদিরা জামান পান্না। কবিতা আবৃত্তি করেন শামীমা খানম মীনা, ফাহিম শাহরিয়ার জয়, সংহিতা সরকার ও রিজবান রাজি তিহান।

উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাহিত্যিক সত্যজিৎ বিশ্বাস রানা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর প্রেস ক্লাবের সদস্য আরিফ আহম্মেদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল সরকার, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, উপজেলা স্বজন সমাবেশের সহসম্পাদক মাহমুদা আক্তার রিপা এবং হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

দৌলতপুরে চার দিনের নজরুল জন্মজয়ন্তী উৎসবের সমাপ্তি

কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী উৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য

মানিকগঞ্জের তেওতায় কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে তাঁর ১২৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কবির স্ত্রী প্রমীলা দেবীর জন্মভিটা তেওতা জমিদার বাড়ির কাছারিবাড়ি প্রাঙ্গণে দিনব্যাপী

১৫ মে শিল্পকলায় নেপাল উৎসব : সাংস্কৃতিক সহযোগিতায় জোর

বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির যৌথ উদ্যোগে আগামী ১৫ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘নেপাল উৎসব’। এতে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। রোববার বিকালে সচিবালয়ে সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে

আজ রাত ৮টায় আবারও প্রচার হবে ঈদের জনপ্রিয় ‘ইত্যাদি’

ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রথম প্রচারের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। টেলিভিশনে প্রচারের পর অনুষ্ঠানটির গান, নাটক ও বিভিন্ন পর্বের ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ফেসবুক-ইউটিউবে ব্যাপক আলোচনা ও প্রশংসা কুড়ায়। আজ শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার বাংলা সংবাদের