আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৫ মে ২০২৬ সোমবার: মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে তাঁর ১২৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কবির স্ত্রী প্রমীলা দেবীর জন্মভিটা তেওতা জমিদার বাড়ির কাছারিবাড়ি প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার সকাল ১০টায় তেওতা জমিদার বাড়ি প্রাঙ্গণে কবি ও কবিপত্নীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা কর্মকার। এ সময় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নজরুল গবেষকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, প্রামাণ্যচিত্রভিত্তিক কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও নজরুলসংগীত পরিবেশন করা হয়।
সকালের আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও মনিষা কর্মকার, শিবালয় থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান, নজরুল গবেষক ও অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নাফ খান, মিয়াজান কবির, মুসলেম উদ্দিন খান মজলিস, আব্দুর রাজ্জাক, মতিউর রহমান ও শামছুল হক।
বক্তারা তেওতায় নজরুল-প্রমীলা বিশ্ববিদ্যালয়, নজরুল গবেষণা কেন্দ্র এবং মিউজিয়াম প্রতিষ্ঠার দাবি জানান। তারা বলেন, বাংলা সাহিত্য, সংগীত ও সাম্যের চেতনায় কাজী নজরুল ইসলাম আজও অনুপ্রেরণার উৎস। রাষ্ট্রীয়ভাবে জন্মজয়ন্তী পালনের উদ্যোগ নেওয়ায় সরকারের প্রতিও তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিকেলে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে ‘বিদ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব জাকির হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএ জিন্নাহ কবিরের স্ত্রী শায়লা কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত ভজনসহ অন্যান্য অতিথিরা।
দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এতে শিল্পীরা নজরুলসংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি এবং নাটক মঞ্চস্থ করেন।
সংস্কার/ইএমই
কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী উৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ‘নজরুল স্মরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ মে) অনুষ্ঠিত এ আয়োজনে ‘দ্রোহের কবি-প্রাণের কবি’ শীর্ষক আলোচনা
বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির যৌথ উদ্যোগে আগামী ১৫ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘নেপাল উৎসব’। এতে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। রোববার বিকালে সচিবালয়ে সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে
ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রথম প্রচারের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। টেলিভিশনে প্রচারের পর অনুষ্ঠানটির গান, নাটক ও বিভিন্ন পর্বের ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ফেসবুক-ইউটিউবে ব্যাপক আলোচনা ও প্রশংসা কুড়ায়। আজ শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার বাংলা সংবাদের