আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২২ জুন ২০২৬ সোমবার: বিভিন্ন ইসলামী দলের নেতারা সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালী চক্রবর্তীর বিরুদ্ধে বাংলাদেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে তাকে অবিলম্বে গ্রেফতার, বিশেষ ট্রাইব্যুনালে বিচার এবং আইনজীবী সনদ বাতিলের দাবি জানিয়েছেন।
রোববার পৃথক বিবৃতিতে নেতারা বলেন, দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জুলাই বিপ্লব-পরবর্তী জাতীয় ঐক্য নষ্ট করতে একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে। তাদের দাবি, স্বাধীন বাংলাদেশের ভূখণ্ড বিভক্ত করে ‘আলাদা প্রদেশ’ গঠনের আহ্বান রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং দেশের অখণ্ডতার বিরুদ্ধে প্রকাশ্য চ্যালেঞ্জ।
হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এক যৌথ বিবৃতিতে গাইবান্ধার পলাশবাড়ীতে ‘এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি’ নির্মাণের উদ্যোগ এবং চৈতালী চক্রবর্তীর কথিত ‘আলাদা প্রদেশ’ সংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা জানান। তারা বলেন, জুলাই বিপ্লবের পর দেশের আলেমসমাজ ও তৌহিদী জনতা সংখ্যালঘুদের উপাসনালয় ও বাড়িঘর পাহারা দিয়ে সম্প্রীতির নজির স্থাপন করেছে। এমন পরিস্থিতিতে স্পর্শকাতর এলাকায় বৃহৎ মূর্তি নির্মাণ ও দেশভাগের ইঙ্গিতপূর্ণ বক্তব্য নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে।
হেফাজতের নেতারা দাবি করেন, চৈতালী চক্রবর্তীর বক্তব্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং বাংলাদেশকে অস্থিতিশীল করার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। তারা তাকে গ্রেফতার, বিশেষ ট্রাইব্যুনালে বিচার, আইনজীবী সনদ স্থায়ীভাবে বাতিল এবং দেশভাগের ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা সংস্থার কার্যকর পদক্ষেপের আহ্বান জানান। একই সঙ্গে পলাশবাড়ীতে সম্ভাব্য উসকানিমূলক পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব ও ১২-দলীয় জোটের মুখপাত্র শাইখুল হাদিস ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের ভূখণ্ড বিভক্ত করার আহ্বান রাষ্ট্রদ্রোহিতার শামিল। তিনি চৈতালী চক্রবর্তীর বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে বিচার দাবি করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড দমন না করলে ভবিষ্যতে আরও দেশবিরোধী তৎপরতা বাড়তে পারে।
বাংলাদেশ খেলাফত আন্দোলন-এর আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, বাংলাদেশের ভূখণ্ড আলাদা প্রদেশ করার আহ্বান প্রচলিত আইনের লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। তিনি চৈতালী চক্রবর্তীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের দাবি জানান। পাশাপাশি তিনি অভিযোগ করেন, কিছু উগ্রবাদী গোষ্ঠী অস্ত্র নিয়ে মিছিল ও উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। সরকারকে এসব ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ দেশ এবং ধর্মীয় উপাসনা নিয়ে আপত্তি না থাকলেও প্রকাশ্যে বিভিন্ন স্থানে মূর্তি নির্মাণের উদ্যোগ গ্রহণযোগ্য নয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ-এর ভারপ্রাপ্ত সভাপতি ও দলের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম বলেন, বিদেশি সহায়তায় আলাদা প্রদেশ গঠনের মতো বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং এতে ভূরাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে। তিনি চৈতালী চক্রবর্তীর গ্রেফতার ও আইনজীবী সনদ বাতিলের দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের হিন্দু নাগরিকরা নিরাপদে বসবাস করছেন। তবে সাম্প্রতিক কিছু উসকানিমূলক বক্তব্য ও হুমকির পেছনে কোনো বিদেশি ষড়যন্ত্র রয়েছে কি না, তা গোয়েন্দা সংস্থাকে তদন্ত করে নিশ্চিত করতে হবে।
সংস্কার/ইএমই
বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ পুশইন, সীমান্ত হত্যা ও নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সরকার যদি সীমান্তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রীদের পদত্যাগ করা উচিত। সোমবার রাজধানীর
দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় এক হাজার বন্ধুর অংশগ্রহণে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের ব্যতিক্রমধর্মী পুনর্মিলনী। দিনব্যাপী এ আয়োজনে আনন্দ-উৎসবের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক কাজে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ভারতকে প্রকাশ্য শত্রু হিসেবে চিহ্নিত করে দেশের ওপর তার প্রভাব থেকে মুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বুধবার রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাশেমনগর আদর্শগ্রাম
রংপুরের পলাশবাড়ীতে বৃহৎ আকারের হিন্দু ধর্মীয় স্থাপনা নির্মাণ এবং সেখানে বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদের ধারাবাহিক সফর ও অংশগ্রহণের বিষয়টি নিয়ে জনমনে সৃষ্টি হওয়া প্রশ্নের স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর