আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৮ জানুয়ারী ২০২৬: টেক জায়ান্ট মেটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য নতুন একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালুর পরিকল্পনা করছে। আন্তর্জাতিক বিভিন্ন সূত্র ও টাইমস অব ইন্ডিয়া, এর খবরে বলা হয়েছে, এই সেবাটি বর্তমানে চালু থাকা ‘মেটা ভেরিফাইড’ বা ব্লু টিক সাবস্ক্রিপশন থেকে আলাদা হবে। মূলত আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহার করতে আগ্রহী ব্যবহারকারীদের লক্ষ্য করেই এই পেইড প্ল্যান আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে এই তিনটি প্ল্যাটফর্ম বিনামূল্যে ব্যবহার করা গেলেও এখন নতুন আয়ের উৎস খুঁজছে মেটা। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যয় সামলাতেই এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
প্রযুক্তি বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, প্রিমিয়াম সেবার মূল আকর্ষণ হবে মেটার উন্নত ‘মানুস এআই এজেন্ট’। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্ট রিপ্লাই, দ্রুত কনটেন্ট তৈরি এবং নানা স্বয়ংক্রিয় কাজ সহজে করতে পারবেন। পাশাপাশি ইনস্টাগ্রামে ‘ভাইবস’ নামে একটি নতুন এআই টুল যুক্ত হতে পারে, যা দিয়ে আকর্ষণীয় ছোট এআই ভিডিও তৈরি করা যাবে।
এছাড়া ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কিছু দীর্ঘদিনের ব্যক্তিগত চাহিদাও প্রিমিয়াম মডেলে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন, কে আপনাকে ফলো করছে না তা দেখার সুবিধা বা অন্যকে না জানিয়ে গোপনে স্টোরি দেখার অপশন। হোয়াটসঅ্যাপেও প্রিমিয়াম গ্রাহকদের জন্য বাড়তি কাস্টমাইজেশন ও এআই-চালিত চ্যাট ফিচার যুক্ত হতে পারে।
তবে মেটা জানিয়েছে, এসব সুবিধা নেওয়া সম্পূর্ণ ঐচ্ছিক। যারা টাকা খরচ করতে চান না, তারা আগের মতোই ফ্রি সংস্করণ ব্যবহার করতে পারবেন। এদিকে এই উদ্যোগ ঘিরে গোপনীয়তা নিয়ে কিছু ব্যবহারকারীর উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন বাড়ার পর ব্যক্তিগত তথ্য এআই প্রশিক্ষণে ব্যবহারের আশঙ্কা করছেন অনেকেই। যদিও মেটার দাবি, ব্যবহারকারীদের ব্যক্তিগত সুরক্ষা নীতিতে কোনো পরিবর্তন আনা হবে না। উন্নত এআই অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই প্রিমিয়াম মডেল আনা হচ্ছে। এখন দেখার বিষয়, ব্যবহারকারীরা এই নতুন ব্যবসায়িক মডেলকে কতটা গ্রহণ করেন এবং পরিকল্পনাটি কত দ্রুত বাস্তবায়িত হয়।
সংস্কার/ইএমই
ইউরোপের অনেক তরুণ এখন ব্যক্তিগত ও মানসিক বিষয় নিয়ে আলোচনা করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটকে ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে দেখছেন। সম্প্রতি প্রকাশিত ইপসোস বিভিএ-এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৩ হাজার ৮০০ তরুণের মধ্যে ৫১ শতাংশ জানিয়েছেন, মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত সমস্যা নিয়ে
বাংলাদেশ পাওয়ার অ্যান্ড লাইটিং এক্সপো (বিপিএলএক্স) ২০২৬-এ দেশের শীর্ষ বিদ্যুৎ প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড তাদের সর্বাধুনিক বিদ্যুৎ প্রযুক্তি পণ্য প্রদর্শন করেছে। এ প্রদর্শনীতে জ্বালানি খাতের ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা আলোচনা ও বিশ্লেষণ করেন।
প্রযুক্তি খাতে শীর্ষে থাকা পাঁচ জায়ান্টের ব্যক্তিগত জীবন, সংগ্রাম ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। ইলন মাস্ক: ব্যর্থতা পেরিয়ে শীর্ষে, পরিবারে বিশেষ গুরুত্ব: বিশ্বের শীর্ষ ধনকুবেরদের একজন ইলন মাস্ক ছোটবেলা থেকেই প্রযুক্তিতে পারদর্শী; ১৩ বছর বয়সে সফটওয়্যার তৈরি করেন এবং ১৭ বছর
মাত্র ১২ বছর বয়সী এক স্কুলছাত্র ঘরে বসেই একটি নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর তৈরি করে সাড়া ফেলেছে। বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি গভীর আগ্রহ থেকেই সে নিজ উদ্যোগে এ প্রকল্প হাতে নেয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ ও গবেষণার মাধ্যমে ছোট পরিসরে