আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিতহাসপাতালে ভর্তি করা হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং তারকা ক্রিকেটার ইনজামাম-উল হককে। পাকিস্তানের গণমাধ্যমের সূত্রে জানা গেছে ৫১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের মৃদু হার্ট অ্যাটাক হয়েছে। লাহোরের বেসরকারি একটি হাসপাতালে সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে ভর্তি হন ইনজামাম-উল-হক। সেখানে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় সাবেক পাকিন্তান অধিনায়কের বুকে একটি ‘ব্লক’ রয়েছে। ফলে তৎক্ষনাৎ তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে এবং বর্তমানে তিনি বিপদমুক্ত রয়েছেন বলে জানা গেছে। ইনজামাম-উল-হকের ম্যানেজার সাংবাদিকদের জানিয়েছেন, গেল তিন দিন ধরেই বুকে হালকা ব্যথা অনুভব করছিলেন বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। কিন্তু নিজ বাড়িতে অবস্থানকালে সেই ব্যথা বেড়ে যায়। ফলে তৎক্ষনাৎ তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইনজামামকে দেশটির অন্যতম সেরা অধিনায়ক হিসেবে গণ্য করা হয়। ব্যাট হাতেও পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ছিলেন ডানহাতি এই ক্রিকেটার। পাকিস্তানের পক্ষে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ডটি ইনজামাম-উল-হকের দখলেই। ৩৭৫টি ওয়ানডে ম্যাচে ১১৭০১ রান করেছেন তিনি। আর ১১৯ ম্যাচের টেস্টে ক্যারিয়ারের তার রান সংখ্যা ৮৮২৯ রান। ২০০৭ সালে বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছিলেন ইনজামাম-উল-হক। অবসর গ্রহণের পর পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। এরপর কিছুদিন আফগানিস্তান জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেন তিনি। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাস্তিানের প্রধান নির্বাচক ছিলেন সাবেক এই তারকা ক্রিকেটার।
শেষ মুহূর্তের নাটকীয় গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা। নির্ধারিত সময়ের যোগ করা দ্বিতীয় মিনিটে অধিনায়ক স্তেফেন ইউস্তাকিওর দুর্দান্ত দূরপাল্লার শটেই ম্যাচের একমাত্র গোল আসে। ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কানাডা এবারই প্রথম রাউন্ড অব-১৬-
জুড বেলিংহ্যামের এক গোল ও এক অ্যাসিস্টে পানামাকে ২-০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। রোববার (২৮ জুন) নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও বিরতির পর ছন্দে ফেরে থমাস টুখেলের দল। শুরুতে পানামা আক্রমণাত্মক খেললেও গোলরক্ষক জর্ডান
স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। নকআউটে উঠতে হলে অন্তত ড্র প্রয়োজন ছিল তাদের, কিন্তু ১০ জনের দলে পরিণত হওয়া উরুগুয়ে তা করতে পারেনি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে স্পেন, যারা পরের রাউন্ডে লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়া অথবা আলজেরিয়ার মুখোমুখি হবে। ম্যাচের ৪২তম মিনিটে আলেক্স বায়েনার দুর্বল শট গোলরক্ষক ফার্নান্দো
তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের অভিযোগে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে নেপাল এখন কোনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। বর্তমানে পুরুষদের ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৫ত