আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ জুলাই ২০২৬ রবিবার: ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।
কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রেসিং ফুটবল খেলিয়ে আর্জেন্টিনাকে চাপে রাখে সুইজারল্যান্ড। ম্যাচের আগে ঘোষিত পরিকল্পনা অনুযায়ী কোচ মুরাত ইয়াকিনের কৌশল দীর্ঘ সময় সফলও ছিল। ১০ মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে হেডে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। বিরতির পর আক্রমণ বাড়িয়ে ড্যান এনদোয়ে গোল করে সমতা ফেরান।
ম্যাচের ৭২ মিনিটে ডাইভ দিয়ে পেনাল্টি আদায়ের চেষ্টায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রেল এমবোলো। এর আগে ম্যাক অ্যালিস্টারকে ফাউল করে তিনি প্রথম হলুদ কার্ড পেয়েছিলেন। একজন কমে যাওয়ার পর সুইজারল্যান্ড পুরোপুরি রক্ষণাত্মক কৌশল নেয় এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়।
১১৩ মিনিট পর্যন্ত ১-১ সমতায় থাকা ম্যাচে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত কোনাকুনি শটে হুলিয়ান আলভারেজ আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। যোগ করা সময়ে পাল্টা আক্রমণ থেকে লাওতারো মার্তিনেজ তৃতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন। কঠিন এই ম্যাচে মেসিকে কার্যকরভাবে আটকে রাখলেও আর্জেন্টিনা প্রমাণ করেছে তারা শুধু মেসিনির্ভর নয়। মেসি নিজেও কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেননি।
অন্য কোয়ার্টার ফাইনালে মিয়ামি গার্ডেনসে নরওয়ের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। ৩৬ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে আন্দ্রেয়াস শেলদেরুপ নরওয়েকে এগিয়ে দেন। বিরতির আগে জুড বেলিংহাম সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আবারও গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে জয় এনে দেন বেলিংহাম।
এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার নরওয়ের স্বপ্ন ভেঙে যায়। জোড়া গোলের মাধ্যমে বেলিংহাম বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে নিজের গোলসংখ্যা সাতে উন্নীত করেছেন। ২৩ বছর বা তার কম বয়সী ফুটবলারদের মধ্যে এই প্রতিযোগিতায় কেবল কিলিয়ান এমবাপে (১২) তাঁর চেয়ে বেশি গোল করেছেন। একই সঙ্গে বিশ্বকাপে সাত গোল করে তিনি কিংবদন্তি পেলের রেকর্ডও স্পর্শ করেছেন।
চলতি বিশ্বকাপে বেলিংহামের গোলসংখ্যা এখন ছয়, যা সতীর্থ হ্যারি কেইনের সমান। সাত গোল করে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন আর্লিং হলান্ড। আর আটটি করে গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে।
সংস্কার/ইএমই
ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭
২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড
লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ১৬ বছর পর সেমিফাইনালে উঠেছে স্পেন। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম শেষ চারের টিকিট নিশ্চিত করল লা রোজা। ম্যাচে শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন।
রুদ্ধশ্বাস টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে পারেনি। প্রথমার্ধে কলম্বিয়া এবং দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ড কয়েকটি ভালো সুযোগ